Lok Sabha Election 2024: সংসদের অধিবেশনের শেষ দিনেই রেজাল্ট আউট! অনুরাগের শীতবস্ত্রে প্রচারের দামামা

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বিজেপি তথা এনডিএ ক্ষমতা ধরে রাখার বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী। তার প্রমাণ মিলল আজ সংসদে।

সংসদের বাজেট অধিবেশন আজই শেষ। ফলে দ্বিতীয় মোদী সরকার থাকাকালীন এদিনই শেষবার সংসদে হাজির সাংসদরা। এরপর অধিবেশন বসবে নতুন সরকার গঠিত হওয়ার পর।

Lok Sabha Election 2024: সংসদের অধিবেশনের শেষ দিনেই রেজাল্ট আউট!

এপ্রিল বা মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে বলে জল্পনা রয়েছে। আজ সংসদে অবশ্য নজর কাড়লেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এদিন সংসদের অধিবেশনে আসেন গেরুয়া রংয়ের শীতবস্ত্র বা হুডি পরে। যাতে লেখা ছিল নমো হ্যাটট্রিক।

বাজেট অধিবেশনে খোদ নরেন্দ্র মোদী দাবি করেছেন, বিজেপি এবার একাই ৩৭০ আসনে জিতবে। এনডিএ-র আসন এবার চারশো পার করবে। যদিও কয়েকটি জনমত সমীক্ষার সঙ্গে সেই সংখ্যা মিলছে না। তবে সমীক্ষাতেও কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হওয়ারই আভাস মিলেছে।

অনুরাগ ঠাকুর তাঁর গেরুয়া হুডির ক্যাপশন নিয়ে বলেছেন, এটা লেখা হয়েছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে। ভারতের অর্থনীতিও বিশ্বে তৃতীয় বৃহত্তম হতে চলেছে। তিসরি বার মোদী সরকার, অব কি বার চারশো পার। দেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবেই মোদীকে ফেরানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন।

অনুরাগ মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপি সরকারের আমলে চার কোটি মানুষ পাকা বাড়ি পেয়েছেন, ১২ কোটি শৌচাগার তৈরি হয়েছে, ১৩ কোটি বাড়িতে জল সরবরাহের বন্দোবস্ত হয়েছে। ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। গরিব কল্যাণে ও দেশের বিকাশে সরকার যেভাবে কাজ করেছে তা দেখেই মানুষ এই সরকারকে তৃতীয়বার আনছে।

বিজেপি সাংসদ রবি কিষাণ বলেন, অনুরাগ ঠাকুরের হুডিতে জনগণের হৃদয়ের বার্তাই ফুটে উঠেছে। গোটা দেশ এমন হুডি পরার জন্য প্রস্তুত। যেভাবে শ্রী রাম সকলের হৃদয়ে রয়েছেন, সেভাবেই নরেন্দ্র মোদীও দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

উল্লেখ্য, সপ্তদশ লোকসভার মেয়াদ ফুরোবে ১৬ জুন। তার আগেই নতুন সরকার গঠিত হবে। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন, এনডিএ পায় ৩৫৩টি। এবারের নির্বাচনে যে নমো হ্যাটট্রিক বিজেপির প্রচারের অন্যতম ক্যাপশন হবে সেটা বোঝা গেল অনুরাগের শীতবস্ত্র দেখেই। ভোটের প্রচারে অনেকেই দলের পতাকা, ভোটের প্রতীক-সহ টি-শার্ট, টুপি পরে থাকেন। তাতেও থাকতেই পারে নমো হ্যাটট্রিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+