Lok Sabha Election 2024: কেজরিওয়াল জেলে যাবেন ১ জুন, রাহুল ৬ জুন...! সপ্তম দফার আগে বড় দাবি অমিত শাহের
Lok Sabha Election 2024: সপ্তম তথা শেষ দফার নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সবকটি দলই। হেভিওয়েট নেতারা এতদিন নির্বাচন না হওয়া যেসব কেন্দ্রে যেতে পারেননি, সেইসব কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা করছেন। যেমন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি পঞ্জাবের লুধিয়ানার প্রচার সারেন। সেখান থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন।

- শাহের নিশানায় কেজরিওয়াল-রাহুল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেজরিওয়ালকে পয়লা জুন জেলে যেতে হবে।( প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন। ) অন্যদিকে রাহুল বাবা (রাহুল গান্ধী) ছয় জুন ব্যাঙ্ককে যাচ্ছেন।
তিনি কটাক্ষ করে বলেন, রাহুল বাবা গ্রীষ্মের শেষে থাইল্যান্ডের ব্যাঙ্ককে যান। অন্যদিকে ২৩ বছর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকার পরে নরেন্দ্র মোদী দীপাবলিতে সীমান্তে যান সেনাবাহিনীর জওয়ানদের মিষ্টি খাওয়াতে।
- এটিএম মেশিন
লুধিয়ানার জনসভায় ভাণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, অরবিন্দ কেজরিওয়াল পঞ্জাবকে দুর্নীতির এটিএম মেশিন বানিয়েছেন। মামলা লড়তে গেলে আর নির্বাচনী খরচেও পঞ্জাবের টাকা। টাকা দিল্লিতে নিয়ে যেতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাইলট বানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, বলেছেন অমিত শাহ।
- পঞ্জাবের প্রশংসা
তিনি আরও বলেন, পঞ্জাব না থাকলে দেশ নিরাপদে থাকতে পারে না। পঞ্জাব না থাকলে, দেখকে খাওয়ানো যায় না। তিনি বলেন, বাবর, ঔরঙ্গজেব কিংবা পাকিস্তানের আক্রমণ, যাই হোক না করেন, পঞ্জাবের যুবকরা সবসময় ভারতকে রক্ষার কাজ করেছেন।
- অমিত শাহের দাবি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশ স্বাধীন হওয়ার সময় যদি বিজেপি থাকত, তাহলে কার্তারপুর সাহিব ভারতের অংশ হয়ে থাকত। তিনি এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী পঞ্জাবে প্রচারে গিয়ে বলেছিলেন, ১৯৭১-এর যুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় একলক্ষ পাকিস্তানি সেনা। সেই সময়ও যদি ভারত কার্তারপুর দাবি করত, তাহলে তা এতদিন ভারতের হয়ে থাকত।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications