Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: পাকিস্তানে ঢুকে জবাব দিয়েছে ভারত! নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার ডাক শাহের

Lok Sabha Election 2024: ভগবান রামের জন্মস্থান ধ্বংস করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দের মোদীর অযোধ্যা সফরের দিন আহমেদাবাদে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আবেদনের পাশাপাশি নরেন্দ্র মোদীকে ফের একবার প্রধানমন্ত্রী করার ডাক দিয়েছেন।

গুজরাতের আহমেদাবাদে স্বামী নায়ারণ গুরুকূল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠানম আয়োজিত পূজ্য পূরাণী স্বামী স্মৃতি মহোৎসবে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন এবং সাধুদের উপস্থিতিতে রামলালাকে পবিত্র করবেন।

Lok Sabha Election 2024

এদিন অমিত শাহ বলেন, স্বামী নারায়ণ সম্প্রদায়ের গুরুকূল গুজরাতের বিভিন্ন জায়গায় কাজ না করলে রাজ্যের সর্বশিক্ষা অভিযান অসম্পূর্ণ থেকে যেত। সেখানে অমিত শাহ রামমন্দির ছাড়াও সন্ত্রাসবাদ, ভারতীয় সেনার কৃতিত্ব এবং দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন।

জনগণের উদ্দেশে অমিত শাহ বলেন, রাম মন্দির তৈরির কাজ বহু বছর ধরে স্থগিত ছিল। ভগবান রামের জন্মস্থান ধ্বংস করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। অমিত শাহ বলেছেন, ২২ জানুয়ারি থেকে রামলালা তাঁর বাড়িতেই থাকবেন। প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির প্রায় সব প্রধান নেতা প্রাণ প্রতিষ্ঠার জন্য ২২ জানুয়ারি অযোধ্যায় পৌঁছতে চলেছেন বলেও জানান তিনি।

পাকিস্তানের নাম না করে অমিত শাহ বলেছেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভাল হওয়া উচিত। কিন্তু সীমান্ত নিয়ে খেলা করার অধিকার কারও নেই। বালাকোটে বিমান হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, ভারতীয় সেনা এখন ঘরে ঢুকে জবাব দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সময়েই ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়।

অমিত শাহ দাবি করেন, ২০১৪ সালের আগে দেশের সীমান্ত সুরক্ষিত ছিল না। গুজরাতের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই বদলে যায় ছবিটা। ২০২৪-এর সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীকে ফের একবার প্রধানমন্ত্রী করার ডাক দেন অমিত শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে ২০২৭ সালের ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+