আমির রাজনৈতিক দলের প্রচারে! ফেক ভিডিও বলে দাবি টিমের, শাহরুখের শরণাপন্ন সিপিআই(এম)
Lok Sabha Election 2024: আমির খান রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন! ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। অবশেষে পদক্ষেপ আমিরের টিমের।
মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জমা করা হলো ৫৯ বছরের বলিউড তারকার তরফে। আমিরের মুখপাত্রের দাবি, এআই ব্যবহার করে বানানো হয়েছে ফেক ভিডিওটি।

আমিরের মুখপাত্র বলেন, আমরা স্পষ্ট করে দিতে চাই যে, আমির খান কখনও কোনও রাজনৈতিক দলকে এনডোর্স করেননি, বা তাদের হয়ে প্রচার করেননি। তিনি আগের বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশনের হয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য বার্তা দিয়েছেন।
আমিরের মুখপাত্রের দাবি, তাঁরা ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে যান, যাতে আমির রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন বলে অভিযোগ। বিষয়টিকে হাল্কাভাবে নেননি আমির ও তাঁর টিম। এই ভিডিও যে ফেক, কোনও সত্যতা নেই, সে কথাও জানানো হয়েছে।
মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন মহলের নজরেই বিষয়টি এনেছেন আমির। একইসঙ্গে দেশের সমস্ত ভোটারদের তিনি আর্জি জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁদের মূল্যবান ভোটটি প্রদানের জন্য।
সোশ্যাল মিডিয়ায় আমিরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা এআই প্রযুক্তির সাহায্যে বানানো হয়েছে। আমির সত্যমেব জয়তে বলে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতেন। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমিরের এই ভিডিওটি বানিয়ে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ।
— Surjya Kanta Mishra (@mishra_surjya) April 16, 2024
এদিকে, সিপিআইএম আবার দ্বারস্থ হয়েছে শাহরুখ খানের। সিপিআইএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে শাহরুখের জওয়ান ছবির অংশবিশেষ। সবদিক ভেবেচিন্তে ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগের আর্জি জানানো হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য ভিডিওটিতে সৌজন্য দেওয়া হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications