লকডাউন: ওলা , উবর এবার চলা শুরু করবে! বাংলায় কোথায় পরিষেবা চালু হচ্ছে দেখে নিন
লকডাউন: ওলা , উবর এবার চলা শুরু করবে! বাংলায় কোথায় পরিষেবা চালু হচ্ছে দেখে নিন
ওলা ও উবর-এর পরিষেবা এবার শুরু হল। তবে এই পরিষেবা শুরুর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পালন করতে হবে কর্তৃপক্ষকে। ক্যাব সার্ভিস লকডাউনের আগের ২ পর্বে না চললেও, এবার তা চলবে। তবে কোথায়, কীভাবে চলবে দেখে নেওয়া যাক।

গ্রিন জোন ও পরিষেবা
দেশের যে সমস্ত জায়গায় গ্রিন জোনে ক্যাব পরিষেবা চালু হবে, তা হল , কটক, জামশেদপুর ত্রিশবর, দমন, সিলবাসা, গুয়াহাটি, কোচি।

অরেঞ্জ জোন ও ক্যাব পরিষেবা
যে সমস্ত অরেঞ্জ জোনে ক্যাব পরিষেবা চালু হবে তারা হল অমৃতসর, হুবলি, নাদিয়াদ, উদয়পুর, ভাপি. বিশাখাপত্তনম,অসানসোল, কোঝিকোড,পাঞ্চকুলা, দুর্গাপুর, ম্যাঙ্গালোর, গাজিয়াবাদ, মেহসেনা, প্রয়াগরাজ, রোহতক, গরুগাঁও, মোহালি, তিরুবন্তপুরম।

ওলা পরিষেবা নিয়ে তথ্য
দেশের ৫০ টি শহরে ওলা ক্যাব, ওলা অটো, ওলা বাইক চলবে। এরমধ্যে অন্ধ্রপ্রদেশের ৮ টি, অসমের ১ টি,বিহারের ৩টি, গুজরাতের ১৩টি , হরিয়ানার ১২ টি, হিমাচল প্রদেশের ৩ টি এলাকা রয়েছে।

উবর যা জানিয়েছে
উবর ডানিয়েছে রেড জোন বাদে তারা নিজেদের পরিষেবা চালু রাখবে। বেঙ্গালুরু, ভোপাল, হায়দরাবাজ, মুম্বই, নাসিক, লুধিয়ানায় রয়েছে উবর ইটস এর পরিষেবা। তবে এরমদ্যে রেড জোন বাদে বাকি এলাকায় তাদের পরিষেবা চলবে। উবর গোটা দেশে ২৫ টি শহরে নিজেদের পরিষেবা চালাবে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications