List of Train Cancelled: পুরীগামী ২৪ টি ট্রেন বাতিল, চরম দুর্ভোগের আশঙ্কা
List of Train Cancelled: ফের ট্রেন বাতিলের খবর। প্রায় ২৪ টি ট্রেন বাতিলের ঘোষণা করা হল রেলের তরফে। ছত্তিসগড় হয়ে চলে এমন সমস্ত ট্রেনই বাতিল করা হয়েছে। থার্ড লাইনের কাজ চলছে একাধিক রুটে। গত ১৯ তারিখ থেকে শুরু হয়েছে। এই কাজ।
যা চলবে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। আর এজন্যেই একাধিক রুটে দূরপাল্লার ট্রেন বাতিল ( List of Train Cancelled) করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট কোর্স্ট রেলওয়ের ভুবনেশ্বর-মঞ্চেশ্বর এবং সম্বলপুর রেলস্টেশনের মধ্যে কাজ চলছে। আর এর মধ্যে সামনেই রাখি উৎসব ( Rakhi Utsav)।

উতসবের মরশুমে থার্ড লাইনে এই কাজ শুরু হয়েছে। আর এর ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুধু ওই রুটেই নয়, বাংলাতেও থার্ড লাইনে কাজ চলছে। রামপুরহাট লাইনে এই কাজ চলছে। যার ফলে বাংলা থেকেও একাধিক রুটে পশ্চিমবঙ্গে দুরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল থাকছে।
List of Train Cancelled: পুরীগামী একাধিক ট্রেন বাতিল-
ট্রেন নম্বর ১২১৪৬ পুরী-কুর্লা এক্সপ্রেস ২২ আগস্ট পুরী থেকে বাতিল থাকবে।
২৩, ২৬ এবং ৩০ অগাস্ট কুর্লা থেকে ট্রেন নম্বর 12879 কুর্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
২১, ২৪ এবং ২৮ অগাস্ট ভুবনেশ্বর থেকে রওনা হওয়া ট্রেনের নম্বর 12880 ভুবনেশ্বর-কুর্লা বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১২৯৯৩ গান্ধীধাম-পুরী এক্সপ্রেস ১৮ এবং ২৫ আগস্ট গান্ধীধাম থেকে বাতিল থাকবে।
২১ এবং ২৮ অগাস্ট পুরী থেকে ছাড়বে না ট্রেন নম্বর ১২৯৯৪ পুরী-গান্ধীধাম এক্সপ্রেস।
ট্রেন নম্বর ২০৪৭১ বিকানের-পুরী এক্সপ্রেস আগামী ২৭ আগস্ট বাতিল থাকবে। বিকানের থেকে ছাড়ার কথা ছিল।
আগামী ২৩ এবং ৩০ আগস্ট পুরী থেকে ছাড়বে না ২০৪৭২ পুরী-বিকানের এক্সপ্রেস
ট্রেন নম্বর ২০৮১৪ যোধপুর-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ অগাস্ট। যোধপুর থেকে ছাড়ার কথা ছিল।
পুরী- যোধপুর এক্সপ্রেস বাতিল থাকবে ২৩ অগাস্ট।
আজমির-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। আগামী ২২, ২৪ এবং ২৯ আগস্ট চলবে না।
এমনকি পুরী আজমেড় এক্সপ্রেস গাড়ির নম্বর ২১,২৪ এবং ২৮ অগাস্ট চলবে না।
ট্রেন নম্বর ২০৮৫৮ সাইনগর শিরডি-পুরী এক্সপ্রেস ২৭ আগস্ট সাইনগর থেকে বাতিল থাকবে।
পুরী-সাইনগর সিরডি এক্সপ্রেস ২৫ অগাস্ট পুরী থেকে বাতিল থাকবে।
ইন্দোর-পুরী এক্সপ্রেস ২২ আগস্ট ইন্দোর থেকে বাতিল থাকবে।
২০৯১৮ পুরী -ইন্দোর এক্সপ্রেস থেকে বাতিল থাকবে ২৪ অগাস্ট।
ট্রেন নম্বর ২২৮৬৫ কুর্লা-পুরী এক্সপ্রেস ২৪ আগস্ট কুর্লা থেকে ছাড়বে না
এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠবে বলেই মনে করা হচ্ছে। যদিও রেলের তরফে এজন্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে যাত্রীদের কাছে। বলে রাখা প্রয়োজন, হাওড়া কিংবা সাতরাগাছি থেকে পুরী গামী ট্রেনের কোনও বাতিল হয়নি।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications