করোনা ঘিরে দুঃংবাদের মধ্যে সুখবর এল গির অরণ্য থেকে! স্বস্তির খবর জানালেন মোদী

করোনার মহাসংকটকালে একের পর এক দুঃসংবাদই কেবল উঠে আসছে। তারই মধ্যে কয়েকদিন আগে কেরলে এক গর্ভবতী হাতির নৃশংস হত্যা গোটা দেশকে কষ্ট দিয়েছে। এমন পরিস্থিতিতে পশুজগত থেকে উঠে এলো এক সুখবর। খবর গুজরাতের গির অরণ্য থেকে। সেখানে এশিয়াটিক সিংহের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। এদিন এই সংসংবাদ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা ঘিরে দুঃংবাদের মধ্যে সুখবর এল গির অরণ্য থেকে! স্বস্তির খবর জানালেন মোদী

বর্তমানে গির অরণ্যে সিংহের সংখ্যা ৬৭৪ । জুনের ৫ থেকে ৬ তারিখের হিসাবে এই পরিসংখ্যান দেখা গিয়েছে।২০১৫ সালের গণনা অনুযায়ী ৫২৩ টি এশিয়াটিক সিংহ সেখানে ছিল। এদিকে ২০২০ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪ এ। এদিন দেশের প্রধানমন্ত্রী নিজে টুইট করে একথা জানান।

প্রসঙ্গত, এর আগে, গুজরাতের গিরে ২৩ টি সিংহ মারা যায়। বেবসিওসিস নামের একটি রোগে মারা যায় ওই সিংহগুলি। এদিকে, পরজীবীর এই রোগে এক পশুর দেহে বসবাস শুরু করে। আর সেই পশুর দেহ থেকে যাবতীয় খাদ্যরস গ্রহণ করতে থাকে, ফলে পশুটি নিস্তেহ ও অসুস্থ হয়ে যায়। মূলত , পশুর শরীরের রক্তের আরবিসি এরা শুষে নেয়। ফলে অসুস্থতা দেখা দেয়। গির জঙ্গলে মহাবলশালী ২৩ সিংহের দেহেও এমনটাই ঘটেছে।

গুজরাতের অরণ্যে এভাবে সিংহের সংখ্যা বেড়ে যাওয়ায় , ঘটনার প্রশংসা করেন মোদী। পাশাপাশি এই সুখবর দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামীদিনেও এই সংখ্যা নিশ্চিতভাবে পজিটিভি দিকে যাবে। মোদীর দাবি, কমিউনিটি পার্টিসিপেশন ,পশুস্বাস্থ্য রক্ষা, সিংহের মদ্যে লড়াই কমানো ঘিরে উদ্যোগ সহ একাধিক কারণে এই বৃদ্ধি হয়েছে। যা ভারতের জন্য সুখবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+