সিএএ আন্দোলনে জড়িত, ইডি নতুন করে মামলা করল পিএফআইয়ের বিরুদ্ধে

সিএএ আন্দোলনে জড়িত, ইডি নতুন করে মামলা করল পিএফআইয়ের বিরুদ্ধে

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ করার জন্য বুধবার ইডি নতুন করে মামলা করল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (‌পিএফআই)‌ বিরুদ্ধে।

সিএএ আন্দোলনে জড়িত, ইডি নতুন করে মামলা করল পিএফআইয়ের বিরুদ্ধে

পিএফআইয়ের দুই সদস্যদের বিরুদ্ধে মামলা

মহম্মদ দানিশ খান সহ পিএফআইয়ের দুই সদস্যের বিরুদ্ধে ইডি নতুন করে মামলা করেছে। দিল্লি পুলিশের বিশেষ সেল কিছুদিন আগেই দানিশ খানকে গ্রেফতার করেছিল। দিল্লিতে সিএএ আন্দোলন চলার সময় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে দানিশ ভুয়ো খবর ও হিংসা ছড়াচ্ছিল বলে অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের এফআইআরে ওঠার পরই দানিশের দিকে নজর যায় ইডির।


বিভিন্ন আন্দোলনেও যোগ দেয় দানিশ

৩৩ বছরের দানিশ ত্রিলোকপুরির বাসিন্দা। শুক্রবার পর্যন্ত তাকে দিল্লি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সূত্রের খবর এই দানিশ ভুয়ো খবর ও হিংসাত্মক পরিস্থিতি তৈরির পাশাপাশি বিভিন্ন আন্দোলনেও যোগ দেয়। পিএফআইয়ে কিঠু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি নজরে পড়ে পুলিশের। এখন ইডির নজরেও রয়েছে এই দানিশ সহ আরও দু’‌জন।

পিএফআই সদস্যদের অ্যাকাউন্টে কোটি টাকা

উত্তরপ্রদেশ ও দেশের অন্যান্য জায়গায় হিংসা ছড়ানোর উদ্দেশ্যে পিএফআই বেশকিছু আর্থিক লেনদেন করে বলে ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই প্রতিবাদ–আন্দোলন চলাকালীন পিএফআই সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ে। সূত্রের খবর, এই টাকাগুলি প্রথমে অল্প পরিমাণে খরচ করা হয় এবং পরে তা হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য ব্যবহার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+