আজ ১ ঘণ্টা লাইট নিভিয়ে শামিল হোন 'আর্থ আওয়ার'-এ

নয়াদিল্লি, ২৭ মার্চ : জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে আরও সচেতনতা তৈরি করতে ও বলিষ্ঠ জনমত গড়ে তুলতে আজ শামিল হোন 'আর্থ আওয়ার'-এ। এটি এমন একটি উদ্যোগ যেখানে সারা বিশ্বের বাসিন্দারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে এক ঘণ্টার জন্য বাড়ির লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ রাখেন।

আজ শনিবার নবম বিশ্ব 'আর্থ আওয়ার' অনুষ্ঠিত হবে। সেদিন কিছুক্ষণের জন্য আপনার বাড়ির লাইট, ফ্যান নিভিয়ে রেখে আপনিও এই সামাজিক কর্তব্যে অংশীদার হোন।

শনিবার ১ ঘণ্টা লাইট নিভিয়ে শামিল হোন 'আর্থ আওয়ার'-এ


২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবার 'আর্থ আওয়ার' অনুষ্ঠিত হয়। দিনের মধ্যে মাত্র ১ ঘণ্টা বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীকে বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখার অনুরোধ করা হয় সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে। সেই অনুযায়ী ফি বছর এই দিনে 'আর্থ আওয়ার' পালন করা হয়।

এবছরের 'আর্থ আওয়ার'-এর থিম হল "নিজের শক্তিকে ব্যবহার করে দুনিয়াকে রক্ষা করা"। সারা বিশ্বজুড়ে বহু মানুষ আজ এই মহান উদ্যোগে শামিল হবেন। আপনিও নিজের বাড়ির লাইট এক ঘণ্টা নিভিয়ে রেখে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই পারেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+