অযোধ্যার বিতর্কিত জমি মামলায় বাবরি মসজিদ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস
অযোধ্যা বিতর্কিত জমি মামলায় বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জামাত-উলেমা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানি।
অযোধ্যায় বিতর্কিত জমি মামলায় বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জামাত-উলেমা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানি। তিনি অভিযোগ করেছেন, মধ্যস্থতার জন্য অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের ছেড়ে দিয়ে বাবরি মসজিদের আসল জায়গায় দাবি করেছিলেন তিনি। কিন্তু হিন্দুরা তাঁর সেই প্রস্তাব মেনে নেয়নি।

বিস্ফোরক দাবি আরশদ মাদানির
অযোধ্যার বিতর্কিত জমি ছেড়ে দিতে রাজি ছিল জামাত উলেমা-ই-হিন্দ। এমনই বিস্ফোরক দাবি করেছেন সংগঠনের সভাপতি আরশাদ মাদানি। তিনি দাবি করেছেন অযোধ্যায় রামমন্দির সংলগ্ন সব জমিও ছেড়ে দিতে রাজি ছিলেন তাঁরা। শুধু মাত্র তার পরিবর্তে বাবড়ি মসজিদ নতুন করে তৈরির প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। কিন্তু হিন্দুরা তাঁদের প্রস্তাব খারিজ করে দেয় বলে অভিযোগ। এমনকী মসজিদ সংলগ্ন জমিও ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন তাঁরা

হিন্দুরা রাজি হয়নি
আরশাদ মাদানির এই প্রস্তাবে রাজি হয়নি হিন্দু পক্ষের মামলাকারীরা। তাঁরা মসজিদ সহ পুরো এলাকাটি দাবি করেছে। রবি শঙ্করের উপস্থিতিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেয় হিন্দু পক্ষ। কোনও অযোধ্যার পুরো জমির দাবিতেই অনড় ছিলেন তাঁরা।

১৬ অক্টোবর শুনানি শেষ
গত ১৬ অক্টোবর শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। ১৭ নভেম্বরের মধ্যে রায়দান হওয়ার কথা। মধ্যস্থতা পর্ব এখনও চললেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মামলার রায়দানে প্রসঙ্গ তুলে দেশে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন।
এই নিয়ে মাদানি যা বলেছেন তাও বিস্ফোরক। তিনি এবার বাবরি মসজিদ নিয়ে অনড় মনোভাব জানিয়েছেন। বলেছেন কোনওভাবেই আর নিজেদের দাবি থেকে সরবেন না। পারলে গায়ের জোরে সেটা দখল করে দেখাক হিন্দুরা।












Click it and Unblock the Notifications