শাড়ির পুঁটুলিতে পাওয়া চার লাখ টাকার সোনা ফেরালেন গরিব ধোপা

মহারাষ্ট্র
মুম্বই, ৭ জানুয়ারি: মনের ভুলে শাড়ির সঙ্গে রেখে দিয়েছিলেন গয়না। অন্তত চার লাখ টাকার। সবসুদ্ধু কাচতে দিয়েছিলেন ধোপাকে। কী আশ্চর্য, সেই গরিব ধোপাই গয়না ফেরত দিয়ে গেলেন গিন্নির হাতে!

ঘটনাটি মহারাষ্ট্রের কুদুস গ্রামের। মুম্বই থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে এই বর্ধিষ্ণু গ্রাম। এখানেই কাপড় কেচে জীবিকা নির্বাহ করেন রাম দুলারে (৪০)। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। গত পাঁচ বছর ধরে রয়েছেন গ্রামে। কিছুদিন আগে গাঁয়ের রইস পরিবারের গিন্নি সুশীলা ভোয়র তাঁকে কয়েকটি কাপড় দিয়ে বলেন কেচে দিতে। বোঁচকা বেঁধে তা বাড়ি নিয়ে চলে যায় রাম দুলারে।

বাড়িতে কাপড়ের গাঁটরি খুলতেই চমক! সোনার গয়না রাখা রয়েছে যে! যে মেরেকেটে সারা মাসে হাজার চারেক টাকা রোজগার করে, তার কাছে এটা টোপ বৈকি! তাও সেই চার হাজার টাকা থেকে দিতে হয় ঘরভাড়া। দু'বেলা দু'মুঠো খেতে হয়। তবু গয়না সরাননি এই সাদাসিধে মানুষটি। মজার ব্যাপার হল, সুশীলাদেবী নিজেই জানতেন না যে, শাড়ির পুঁটুলির ভিতর গয়না রেখে দিয়েছেন। যখন রাম দুলারে এসে বললেন, প্রথমটা অস্বীকারই করেছিলেন। তার পর নিজের সাধের গয়না ফিরে পেয়ে কী করবেন, ভেবে পাননি! প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তাঁকে।

কী বলছেন গরিব ধোপাটি? রাম দুলারের সাফ জবাব, "আমি খুব অল্প রোজগার করি, সেটা জানি। তাতে বেঁচে থাকাটা কষ্টকর, এটাও জানি। কিন্তু, খেটে যা রোজগার করি, তাতে আমি খুশি। চুরি করলে সেটা খদ্দেরকে ঠকানো হত। চুরির টাকায় কখনও শান্তিতে বাঁচা যায় না। ধর্মের পথে থাকলে বরং ভালো হয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+