(ছবি) ১৩ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১৩ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পাহাড়ে রাষ্ট্রপতিকে সম্বর্ধনা
পাহাড়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাল রাজ্য সরকার। রাষ্ট্রপতিকে বারবার পাহাড়ে আসার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতারও প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বন্ধ মেগা সিরিয়ালের শুটিং
ওভারটাইমের টাকা ও বকেয়া প্রাপ্যের দাবিতে কর্মবিরতিতে টেলি পাড়ার টেকনিশিয়ানরা। আর তারই জেরে বন্ধ জনপ্রিয় বেশ কিছু মেগা সিরিয়ালের কাজ। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজ হবে না।

জেল হেফাজত
সল্টলেকের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত।

ডাকাতির কিনারা
৫ দিনের মাথায় সল্টলেকের ডাকাতের কিনারা করল পুলিশ। ডাকাতি হওয়া গয়না কিছুটা উদ্ধার করেছে। পাশের বাড়ির রাঁধুনিই এই ডাকাতির মূল অভিযুক্ত। এখনও ফেরার মূল অভিযুক্ত। তবে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মানসকে চিঠি
পিএসি চেয়ারম্যান পদ ছাড়ার আবেদন জানিয়ে মানস ভুঁইয়াকে চিঠি দিল কংগ্রেস। সেই চিঠিতে ৩৯ বিধায়কের সই রয়েছে।












Click it and Unblock the Notifications