(ছবি) ৯ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ৯ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পাঞ্জাবে গুলি
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাধলে দুই দলই কয়েক রাউন্ড করে গুলি চালায়। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে।

মাসুদ আজহার
পাঠানকোট কাণ্ড : জেইএম প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ আদালত।

পদোন্নতি
শিক্ষক শিক্ষিকার পদোন্নতি নির্ভর করবে ছাত্রছাত্রীর পারফরম্যান্সের উপর। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সাসপেন্ড ২
বিজনৌরে এনআইএ আধিকারিক তানজিল আহমেদের খুনের ঘটনায় গাফিলতির অভিযোগে এক সাব ইনস্পেক্টর ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications