(ছবি)৮ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৮ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বাংলাদেশ সফর

বাংলাদেশ সফর

কলকাতা : ভারত-বাংলাদেশ সিরিজের জন্য রওনা হচ্ছে ভারতীয় দল।

ভগবান হনুমানের নামে নোটিশ

ভগবান হনুমানের নামে নোটিশ

রাস্তার উপর পূর্ব অনুমতি না নিয়ে মন্দির বানানোয় মধ্যপ্রদেশের ভিন্ডের গর পালিকা পরিষদ ভগবান হনুমানেপ নামে উচ্ছেদের নোটিশ জারি করল। এই ঘটনায় ক্ষুব্ধ মন্দিরের পুরোহিত। জানিয়েছে উচ্ছেদের নোটিশ মন্দির কর্তৃপক্ষকে পাঠানো উচিত ছিল, নাকি ভগবান হনুমানের নামে।

নয় স্বস্তি

নয় স্বস্তি

কলকাতা সব দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। তবে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি বজায় থাকবে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

আগাম জামিনের আর্জি

আগাম জামিনের আর্জি

মদন তামাঙ্গ হত্যা মামলায় চার্জশিটে নাম থাকা ২৩ জনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আজই আগাম জামিনের আবেদন হাইকোর্টে জানাতে পারে মোর্চা।

থমথমে দার্জিলিং

থমথমে দার্জিলিং

মদন তামাঙ্গ হত্যাকাণ্ডে মোর্চার মাথাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় অঘোষিত বনধের চেহারা নিয়েছে দার্জিলিং। চারিদিক থমথমে।

ব্যবসায়ীকে গুলি

ব্যবসায়ীকে গুলি

কাঁকিনাড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী।

নোটিশ পুরসভাকে

নোটিশ পুরসভাকে

সারদাকাণ্ডে এবার পুরসভাকে নোটিশ সিবিআই-এর। সারদাকে কতগুলি লাইসেন্স দেওয়া হয়েছিল, বিনিময়ে কত টাকা নেওয়া হয়েছিল? লাইসেন্স দেওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হয়েছিল কিনা এই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে পুরসভার কাছে। আগামী ১৫ তারিখের মধ্যে পুরসভার জবাব তলব করেছে সিবিআই।

কান কাটা

কান কাটা

বালুরঘাটে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদের মাশুলে কান কাটা গেল সিভিক ভলিন্টিয়ারের। দুষ্কৃতীরা একজনের কান কেটে দিয়েছে। অন্যজনকে বেধড়ক মারধর করা হয়েছে।

কংগ্রেস

কংগ্রেস

এমসিডিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের।

প্রতিবাদ

প্রতিবাদ

উবার, ওলা, ট্যাক্সি ফর সিওর ক্যাবের চালকরা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বসেছেন।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

দিল্লির কারকারডুমা কমিউনিটি সেন্টারের নিপুর টাওয়ারে আগুন। দমকলের ১৫টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে।

তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্না

তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্না

গার্ডেনরিচে পুলিশকে গুলি মেরে খুনে অভিযুক্ততৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্নার বিরুদ্ধে এবার খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

জেডিইউ ও আরজেডি জোট

জেডিইউ ও আরজেডি জোট

বিজেপিকে আটকাতে নীতীশ কুমারকে সামনে রেখেই বিহারে ভোট লড়বে জেডিইউ ও আরজেডি জোট।

চন্দ্রবাবু নায়ডু

চন্দ্রবাবু নায়ডু

তেলেঙ্গানায় 'ক্যাশ ফর ভোট' কাণ্ডে প্রকাশ্যে এল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নাম। অভিযোগ, একটি অডিও টেপে শোনা গিয়েছে, তেলেঙ্গানার বিধায়ক এলভিস স্টিফেনসনের সঙ্গে ক্যাশ ফর ভোট কাণ্ডের তাঁর কথোপকথন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+