(ছবি) ৮ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৮ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কাঁপছে শিমলা
শিমলায় তুষারপাতের ফলে তাপমাত্রা কয়েকগুণ নেমে গিয়েছে। শৈত্যপ্রবাহের ফলে চরম অস্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।

তেলেঙ্গানার কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন
তেলেঙ্গানার মহেশ্বরম জেলার রঙ্গা রেড্ডি এলাকায় একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। ঘটনায় প্রাণ গিয়েছে দুজনের, আহত একজন।

বিপর্যস্ত বিমান চলাচল
দিল্লিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিপর্যস্ত বিমান পরিষেবা। দৃষ্যমানতা কমে গিয়েছে ৭৫ মিটারেরও নিচে।

হেডলির বয়ান রেকর্ড
২০০৮ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির বয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন মুম্বই আদালতে রেকর্ড করা হবে।

হেডলিকে মোট ৪০টি প্রশ্ন
ডেভিড হেডলিকে মোট ৪০টি প্রশ্ন করা হয়েছে এদিন।

হেডলির স্বীকারোক্তি
২৬ নভেম্বরের মুম্বই হামলার আগে আরও দুবার ভারতে হামলার চেষ্টা হয়েছিল তবে তা ব্যর্থ হয় বলে জানিয়েছে হেডলি।

জঙ্গি শিবিরে প্রশিক্ষণ
পাকিস্তানে মোট ৫-৬টি জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়েছে বলে স্বীকারোক্তি হেডলির।

পিছনে লখভি
কাশ্মীরে গিয়ে স্বাধীন কাশ্মীরের জন্য লড়াই করতে চেয়েছিলাম, তবে জাকিউর রহমান লখভি আমায় যেতে দেয়নি- দাবি ডেভিড হেডলির।

উজ্জ্বল নিকমের দাবি
লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠন পাকিস্তানে থেকেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বলে স্পষ্ট করে দিয়েছে হেডলি। এমনটাই দাবি সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের।

জড়িত নয় আজহার
পাঠানকোট হামলায় জঈশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারের জড়িত থাকার প্রমাণ অস্বীকার করল পাকিস্তানি তদন্তকারী দল। এমনই খবর প্রকাশিত পাক সংবাদমাধ্যমে।












Click it and Unblock the Notifications