(ছবি) ৬ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৬ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

লোকালয়ে হাতি
পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় একদল হাতি। নষ্ট করে শস্য। স্থানীয় মানুষজন আগুন ও আওয়াজের ভয় দেখিয়ে হাতিগুলিকে ধরার চেষ্টা চালায়।

রাহুলের প্রার্থনা
ভাতিন্ডার তালবন্দি সাবো-র তখত শ্রী দমদমা সাহেবে প্রার্থনা জানালেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

ভারতে ছোটা রাজন
অবশেষে ইন্দোনেশিয়া থেকে ভারতে নিয়ে আসা হল ছোটা রাজনকে। সিবিআই সরকারিভাবে তাকে গ্রেফতার না করা পর্যন্ত দিল্লি পুলিশের হেফাজতেই থাকছে রাজন। সিবিআই হেডকোয়ার্টারের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

প্রাক্তন সাংসদ গ্রেফতার
ওয়ারাঙ্গল, পুত্রবধু ও তিন নাতির মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে কংগ্রেসের প্রাক্তন সাংসদ সিরসিলা রাজাইয়াকে গ্রফতার করল পুলিশ।

ধৃত জামাত জঙ্গি
ত্রিপুরার সিপাহীজলা এলাকা থেকে গ্রেফতার করা হল সন্দেহঊাজন 'জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ' জঙ্গিকে। এই জঙ্গি বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার
কর্ণাটকের হোসকোটে এলাকায় মিনিবাসের মধ্যে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বাসের চালক ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হল।

উজ্জ্বল রবি
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এদিন তিনি ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।

শাহরুখের পাশে হেমা
শাহরুখ খান কখনও বলেননি তিনি পদক ফিরিয়ে দেবেন। তাঁকে টার্গেট করা ভুল হচ্ছে। সস্তার প্রচারের লোভেই এমন করা হচ্ছে বলে ঘুরিয়ে যোগী আদিত্যনাথকে তোপ দেগেছেন হেমা মালিনী।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে
অসমের গুয়াহাটিতে নয়জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে এসে যোগ দিলেন।

আসরে এবার মনমোহন
অসহিষ্ণুতা দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করে দিতে পারে। এইবলে এবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।












Click it and Unblock the Notifications