(ছবি) ৬ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৬ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকি
আজ বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পথদুর্ঘটনায় মৃত ১৮
প্রতাপগড়ে একটি পথদুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত। একটি লরির সঙ্গে জিপের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ডাকাতি
হুগলির বলরাম বাটিতে সোনার দোকানে ডাকাতিক চেষ্টা। ডাকাতি আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ্। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার ছক কষছে লস্কর এ তৈবা। জানাল দিল্লি পুলিশ।

চেন্নাইয়ে ট্রেন চলাচল
ফের চালু হল রেল পরিষেবা। আজ, রবিবার সকালে চেন্নাই সেন্ট্রাল থেকে শ্রী মাতা বৈষ্ণুদেবী কাতরা আন্দামান এক্সপ্রেস ট্রেনটি ছাড়ল।












Click it and Unblock the Notifications