৪ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে

বিকেল ৪ টে ৫৪ মিনিট : সারদা কাণ্ডে জামিন মঞ্জুর সৃঞ্জয় বসুর।
সকাল ১১ টা ১৫ মিনিট : বিভিন্ন বেআইনি লগ্নি সংস্থার অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। ১২-১৪ টি দল যাদবপুর, টালিগঞ্জ, ব্যারাকপুর, রাণিকুঠী সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।
সকাল ১১ টা ২ মিনিট :
Kiran Bedi's road show at Krishna Nagar (Delhi) pic.twitter.com/QdFlb8fzN8
— ANI (@ANI_news) February 4, 2015 সকাল ১১ টা : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে লরির ধাক্কায় একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু।
১০ টা ১৫ মিনিট : ডেলোয় বৈঠকের কথা স্বীকার করে নিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। জানালেন সংস্থার ফিল্ম ডিভিশনের একজন ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল।
সকাল ৯ টা ৫১ মিনিট : আপ জানে তারা হারবে, তাই আগেভাগে ত্রুটিপূর্ণ ইভিএমের অজুহাত গেয়ে রাখছে। এটা ঠিক নয় : জিভিএল নরসীমা রাও।
সকাল ৯ টা ৪০ মিনিট : ইভিএম-এ কারচুপি হতে পারে বলে আমাদের আশঙ্কা। তাই আজ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করব : অরবিন্দ কেজরিওয়াল।
সকাল ৯ টা ৩০ মিনিট : বেতন সংক্রান্ত দাবি না মিটলে আগামী ১৬ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের পথে হাঁটবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।
সকাল ৮ টা ৩০ মিনিট : খাগড়াগড় কাণ্ডে বড়সড় সাফল্য এনআইএ-র। অন্যতম অভিযুক্ত লাদেন ওরফে মোফাজ্জল আলমকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করল এনআইএ।












Click it and Unblock the Notifications