(ছবি) ৩ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৩ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রোটিয়াদের জয়
ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারল ধোনির ভারত। প্রথম ব্যাট করে ২০ ওভারে ১৯৯ রান তোলেন কোহলিরা। শতরান করেন রোহিত শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকী থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় প্রোটিয়ারা।

স্থানীয় ভোটে গোলমাল
শিলিগুড়িতে স্থানীয় ভোটগ্রহণকে কেন্দ্র করে গোলমালের খবর পাওয়া গিয়েছে। একই গোলমালের ইঙ্গিত মুর্শিদাবাদ, বিধাননগর ইত্যাদি জায়গার স্থানীয় ভোটগ্রহণেও। মুর্শিদাবাদে ২ কংগ্রেস কর্মী হত বলে খবর পাওয়া গিয়েছে।

নয়া রেকর্ড
কর্ণাটকের একটি স্কুল গান্ধী জয়ন্তীর দিনে রেকর্ড করল। বেঙ্কট ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ৪৬০০ ছাত্রছাত্রী গান্ধীর বেশ ধারণ করে একই জায়গায় জমায়েত হল।

সব দোষ আম্পায়ারের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতের হারের জন্য খারাপ আম্পায়ারিংকেই দায়ী করলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিহারে অমিতের জনসভা
বিহারে নির্বাচনের প্রচারে লালু-নীতীশের কড়া সমালোচনা করলেন অমিত শাহ।

ভাগলপুরে সনিয়ার সভা
বিহারের ভাগলপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা শোনা গেল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর গলায়।

আশঙ্কাজনক ইন্দ্রাণী
শিনা বোরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আত্মহত্যাই করেন
আত্মহত্যাই করেছিলেন কর্ণাটকের আইএএস অফিসার ডিকে রবি। এমন কথাই তদন্ত রিপোর্টে জানাল সিবিআই।

পাকিস্তানের তোপ
কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে ততটা আগ্রহী নয় ভারত, এমনই বলে ভারতকে আক্রমণ করল পাকিস্তান।

পাল্টা ধন্যবাদ সুষমার
রাষ্ট্রপুঞ্জের সভায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাল্টা সৌজন্য দেখিয়ে তাঁকে ধন্যবাদ জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

শুরু এবছরের আইএসএল
আজ চেন্নাইয়ের মাঠে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ প্রতিযোগিতা। এদিন মুখোমুখি হবে আতলেতিকো দ্য কলকাতা ও চেন্নাইয়ান এফসি।












Click it and Unblock the Notifications