(ছবি) ৩ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৩ ডিসেম্বর: প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

এনডিআরএফ ডিজি
এনডিআরএফ ডিজি ওপি সিং জানিয়েছেন, আরও সাতটি দল চেন্নাই পৌঁছচ্ছে এবং আটকে পরা মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ১০০টিরও বেশি নৌকা এলাকায় রয়েছে, এবং মোট ২৯টি দল উদ্ধারকার্য চালাচ্ছে।

রাজনাথ সিং
চেন্নাইয়ের বন্যা নিয়ে সম্ভবত আজ সংসদে বিবৃতি দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ক্যালিফোর্নিয়ায় হামলা
ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজদের হামলায় মৃত ১৪, আহত হয়েছেন ১৭ জন। গুলির লড়াইয়ে ৩ জন আততায়ীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত আততায়ীদের মধ্যে একজন মহিলা।

চেন্নাইয় বন্যা
চেন্নাইয়ে বন্যায় অবস্থা আরও খারাপ হয়েছে। ৩৫০০ জন বিমানবন্দরে আশ্রয় নিয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত শিল্পে ১৫০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রেলস্টেশনে আশ্রয়
তাম্বারাম রেল স্টেশন আশ্রয়শিবিরে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ রেলওয়ে স্টেশনেই আশ্রয় নিতে শুরু করেছে।

শেষ টেস্ট
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ তথা শেষে টেস্ট ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে খেলা হবে।

ট্যাক্সি ধর্মঘট
ফের আজ কলকাতায় ট্যাক্সি ধর্মঘট। ট্যাক্সির অভাবে নাকাল যাত্রীরা। ধর্মঘট চলবে আগামীকালও।

সিরিয়ায় হামলা ব্রিটেনের
বিমান পথে সিরিয়ায় আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাল ব্রিটেন। ডেভিড ক্যামেরনের ইচ্ছায় শেষ পর্যন্ত মত দিল ব্রিটেনের মন্ত্রিসভা।

ডেঙ্গিতে মৃত্যু এমবিবিএস ছাত্রীর
ডেঙ্গুর বলি হল শহরের এক তরুণী। আরজি কর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস ছাত্রী মালিনী বন্দ্যোপাধ্যায় গত দশদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে তিনি মারা যান বলে জানা গিয়েছে।

তামিলনাড়ু জন্য ত্রাণ বাড়ালেন প্রধানমন্ত্রী
চেন্নাইয়ের জন্য আরও ১০০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে তামিলনাড়ুতে গিয়েছিলেন মোদী। তারপরই পূর্বঘোষিত ত্রাণের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন তিনি।

ফের জেলেই মদনগোপাল
সারদা মামলায় এদিন ফের আদালতে হাজির করানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনগোপাল মিত্রকে। এদিন বিচারক তাকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নতুন মুখ্য বিচারপতি সুপ্রিমকোর্টে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন টিএস ঠাকুর। তিনি হলেন ভারতের ৪৩-তম প্রধান বিচারপতি।












Click it and Unblock the Notifications