(ছবি) ২৭ মে : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৭ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী

কৃষক ও স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা করতে আজ রায়বারেলি যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

লালগড়ে সিআপিএফ ডিজি

লালগড়ে সিআপিএফ ডিজি

লালগড় যাচ্ছেন সিআরপিএফ ডিজি প্রকাশ মিশ্র। থাকছেন সিআরপিএফ-এর অন্যান্য শীর্ষকর্তারা। মাওবাদী কার্যকলাপ নিয়ে ৫০ ব্যাটেলিয়ন জওয়ানদের সঙ্গে বৈঠক।

গণধর্ষণ

গণধর্ষণ

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালয়ের ঘটনা। হোটেলে গণধর্ষণ করে রাস্তায় কিশোরীকে ফেলে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই কিশোরীকে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকা দখলের লড়াই

এলাকা দখলের লড়াই

এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত এন্টালি। এন্টালির মোতিঝিলে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ। চলল গুলি।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

কেরালার ছবক্কড়ে জেলেদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

আপ

আপ

এনডিএ সরকারের ১ বছর পূর্তির বিরোধিতায় যন্তরমন্তরে আম আদমি পার্টির প্রতিবাদ মিছিল।

মুসলিম হওয়ার সাজা

মুসলিম হওয়ার সাজা

মুসলিম হওয়ার জন্য এক সপ্তাহের জন্য বাড়ি খালি করে দিতে বলা হল মুম্বইয়ের এক মডেল মিসবা কুয়াদ্রিকে।

শহীদ

শহীদ

২৫ মে কুলগ্রামে শহীদ এসইপি ধর্মা রাওকে শ্রদ্ধাজ্ঞাপন করছেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ।

আক্রমণ

আক্রমণ

উত্তরপ্রদেশের পিলিভিটে যৌতুক নিয়ে তর্কবিতর্কের মাঝেই মহিলার চুল ও নাক কেটে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

গ্রেফতার

গ্রেফতার

বেআইনি অর্থলগ্নি সংস্থা টোগোর মালিক সুভাষ দাসকে রাজারহাট থানার পুলিশ গ্রেফতার করল। আর্থিক প্রতারণা মামলায় আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

মনমোহন সিং

মনমোহন সিং

আক্রমণের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনমোহন সিং। বললেন, কখনও পদের অপব্যবহার করিনি।

পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়

পার্শ্ব শিক্ষকদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা নেই। বিধানসভায় মন্তব্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

অশোক ভট্টাচার্য

অশোক ভট্টাচার্য

আগে থেকে সময় চেয়েও পুরমন্ত্রীর সঙ্গে দেখা হল না শিলিগুড়ের মেয়র অশোক ভট্টাচার্যের। পুর সচিবের সঙ্গে বৈঠক। কবে পুরমন্ত্রীর সঙ্গে দেখা হবে তা পুরসভার তরফে অশোকবাবুকে জানিয়ে দেওয়া হবে।

গণধর্ষণ

গণধর্ষণ

কাজের লোভ দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একটি হোটেলে নিয়ে গিয়ে এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল।

বিমানের ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ

বিমানের ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ

মাঝ-আকাশে বন্ধ হয়ে গেল বিমানের দুটি ইঞ্জিন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমান। বিমানে ১৮২ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন বলে জানা গিয়েছে।
১৩ হাজার ফুট উঁচুতে মাঝ-আকাশে আচমকা বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিনই। সিঙ্গাপুর থেকে সাংহাইয়ের দিকে যাচ্ছিল বিমানটি।

মোদী সকাশে মনমোহন

মোদী সকাশে মনমোহন

সারাদিন তাঁকে নিয়ে তীব্র বিতর্কের মাঝেই প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মনমোহন সিং।

সলমন খান

সলমন খান

তাঁর আগামী সিনেমা 'বজরঙ্গী ভাইজান'-এর প্রমোশনের জন্য আমির ও শাহরুখ খানকে ধন্যবাদ জানালেন সলমন খান।

মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভা

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন মারিয়া শারাপোভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+