(ছবি) ২৭ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

চড়ছে পারদ
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। শীতের প্রকোপ কমে তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী।

সুপ্রিম কোর্ট
অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসনের কেন্দ্রের প্রস্তাবে সম্মতি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। আজ সেই মামলারই শুনানি।

আইএসআইএস
আইএসআইএস জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে হায়দ্রাবাদ এবং মুম্বই থেকে আরও দুজনরে গ্রেফতার করা হয়েছে। রাতভর তাদের জেরা করাও হয়েছে।

আলকায়দা
মরিশাসের মালির সুইস মহিলাকে অপহরণ। অপহরণের দায় স্বীকার করল আলকায়দা।

সরকারের কর্মসূচি
সরকারের সাড়ে চার বছরের কাজের খতিয়ান দিতে রেড রোডে আজ বিশেষ কর্মসূচী তৃণমূলের। সেই কারণ সকাল ১১ থেকে দুপুর একটা পর্য়ন্ত বন্ধ থাকবে বেশ কিছু রাস্তা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

চ্যাম্পিয়নস লিগ
আজ এএফসি চ্যাম্পিয়ানস লিগে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে টাম্পাইন রোভার্স।

মোদীর মূল্যায়ণ
১৯ মাসের মন্ত্রীসভায় কোন মন্ত্রী কী কাজ করলেন তার মূল্যায়ণেই আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হরকার নতুন দল
আজ নতুন দলের ঘোষণা করলেন কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। দুপুরে কালিম্পংয়ের সভা থেকেই নতুন দলের ঘোষণা। মোর্চা নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে দল ছাড়েন হরকা। তবে তৃণমূলে যোগদানের পরিবর্তে নতুন দল গড়ছেন তিনি।












Click it and Unblock the Notifications