(ছবি) ২৬ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৬ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আজ দেশে ফিরছে গীতা
দীর্ঘ এক যুগের বেশি পাকিস্তানে থাকা ভারতীয় মেয়ে গীতাকে এদিন নয়াদিল্লিতে নিয়ে আসা হবে।

ফের টুইটারে আক্রমণ অনুষ্কাকে
ওয়াংখেড়েতে বিরাট কোহলি অল্প রানে আউট হওয়ায় ফের ম্যাচ দেখতে আসা অনুষ্কা শর্মা টুইটারে আক্রমণের মুখে পড়লেন। এর আগে বিশ্বকাপের সময়ও একই ঘটনা ঘটেছিল।

সীমান্তে গোলাবর্ষণ
ফের জম্মুর সাম্বা ও কাঠুয়া জেলায় সীমান্তে পাক রেঞ্জারদের গোলাবর্ষণে ৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

সুকমায় ফের মাও হানা
ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী হানায় ১ সিআরপিএফ জওয়ান মারা গিয়েছেন।

বিহারে ভোট প্রচারে মোদী
বিহারের বক্সার এলাকায় ভোট প্রচারে গিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, জেডিইউ প্রধান নীতীশ কুমার ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গীতার ডিএনএ পরীক্ষা
সূত্রের খবর, পরিবারের লোকদের চিনতে পারছেন না পাকিস্তান থেকে আসা গীতা। এদিন আসার পরই তাঁর ডিএনএ পরীক্ষা করা হল।

গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন
ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন।

কম্পন দিল্লি সহ উত্তর ভারতে
প্রবল ভূমিকম্প অনুভূত হল দিল্লি সহ গোটা উত্তর ভারতে। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা।

শিব সেনার বিরোধিতায় প্রচার পাকিস্তানের
শিবসেনাকে ব্যান করার জন্য বিশ্বজুড়ে প্রচার চালাবে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান বিরোধিতা করে মুম্বই জুড়ে বিক্ষোভ দেখিয়েছে শিব সৈনিকরা।

শীতের আমেজ উত্তরপ্রদেশে
হঠাৎ করে তাপমাত্র কমতে শুরু করেছে উত্তরপ্রদেশে। মাত্র কয়েকদিনেই তাপমাত্রা নেমে এসেছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। এমন চললে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীত পড়ে যাবে উত্তরপ্রদেশে, এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।












Click it and Unblock the Notifications