(ছবি) ২৫ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ঈদ-উল-জোহা

ঈদ-উল-জোহা

আজ ঈদ-উল-জোহা। দিল্লির জামা মসজিদে চলছে তারই প্রার্থনা।

মোদী-ওবামা

মোদী-ওবামা

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে নিজের স্বাক্ষরিত ভারতের জাতীয় পতাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুলিবিদ্ধ প্রাক্তন তৃণমূল বিধায়ক

গুলিবিদ্ধ প্রাক্তন তৃণমূল বিধায়ক

উত্তর ২৪ পরগনার বাগদায় গুলিবিদ্ধ হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দুলাল ভড়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান পুলিশের।

কাশ্মীর ইস্যু

কাশ্মীর ইস্যু

জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মুখ খুললে তবেই তা নিয়ে নিজেদের পাল্টা বিবৃতি দেবে ভারত। এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।

হজে গিয়ে মৃত ১৪ ভারতীয়

হজে গিয়ে মৃত ১৪ ভারতীয়

সৌদি আরবের মক্কায় হজে গিয়ে মৃত ১৪ ভারতীয়। এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

শ্রীনগরে ফের উড়ল পাক পতাকা

শ্রীনগরে ফের উড়ল পাক পতাকা

ঈদের দিনে নমাজের পরে পুলিশ-জনতা সংঘর্ষ। বিবাদের কারণ, শ্রীনগরের এক দরগার সামনে নমাজের পরে আইএসআইএস ও পাকিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় কিছু জনতা। তাদের ছত্রভঙ্গ করতে গিয়েই এই ঘটনা ঘটে।

মহাকুম্ভে শাহি স্নান ফড়নবীশের

মহাকুম্ভে শাহি স্নান ফড়নবীশের

মহা কুম্ভমেলায় গিয়ে শাহি স্নান সারলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ইডির চার্জশিট যাচাই

ইডির চার্জশিট যাচাই

আইপিএল কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৈরি চার্জশিট ফের যাচাই করে দেখবে সিবিআই।

সিনেমায় মাতলেন ধোনিরা

সিনেমায় মাতলেন ধোনিরা

কপিল শর্মার অভিনীত সিনেমা 'কিস কিস কো পেয়ার করু' দেখলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নারা।

বিস্ফারণ

বিস্ফারণ

বর্ধমানের খণ্ডঘোষের ডাউকা প্রাথমিক বিদ্যালয়ে ছাদে বিস্ফোরণ হয়ে আহত ৩ ছাত্র। বিদ্যালয়ের ছাদে বোমা এল কোথা থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন।

ডেঙ্গু

ডেঙ্গু

রাজ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+