(ছবি) ২৫ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৫ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আজ বড়দিন
আজ ক্রিসমাস বা বড়দিন। সারা দেশ মেতে উঠেছে খুশিতে। সপ্তাহান্তে তিনদিন ছুটি হওয়ায় আনন্দ তাই অনেকটাই বেশি।

মোদীর সঙ্গে দেখা করতে চান কীর্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে তিনি পিএমও-তে আবেদন জানাবেন বলে জানিয়েছেন সাসপেন্ড বিজেপি সাংসদ কীর্তি আজাদ।

ভারত-রাশিয়া বন্ধুত্ব
সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত-রাশিয়া হাত ধরাধরি করে কাজ করবে। রাশিয়ায় গিয়ে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অটলের জন্মদিন
অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ
নাইজেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আজব আবিষ্কার
বেঙ্গালুরুর এক চিকিৎসক এমন যন্ত্র বানিয়েছেন যা গলার ক্যানসারে আক্রান্ত কথা বলতে না পারা রোগীর কণ্ঠস্বর ফিরিয়ে দেবে।

২০৩২ কোটি টাকার ইলেকট্রিক বিল!
উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক ব্যক্তি ২০৩২ কোটি টাকার ইলেকট্রিক বিল হাতে পেলেন। কীভাবে এই ভুল বিলতার হাতে এল তা আপাতত জানা যায়নি।

পাকিস্তানে যাচ্ছেন মোদী
আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে পাকিস্তানে যাবেন বলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর পাশে সুষমা
প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরকে স্বাগত জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এমন পদক্ষেপ দুইদেশের সম্পর্ককে মজবুত করবে বলেই দাবি করেছেন তিনি।

অটলজীকে শুভেচ্ছা নীতীশের
৯১-তম জন্মদিন উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে শুভেচ্ছা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।












Click it and Unblock the Notifications