২৪ ফেব্রুয়ারি: সারাদিনের খবর একনজরে

দুপুর ৩ টে ১০ মিনিট : চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করল কেন্দ্র।
দুপুর ১২ টা ১৪ মিনিট : ইতিহাস সৃষ্টি করলেন ক্রিস গেইল। ১৩৮ বলে দ্বিশতরান করলেন তিনি।
দুপুর ১২ টা : জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্র্ুপ লিগের ম্যাচে বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানে পৌ্ঁছলেন ক্রিস গেইল (১৯৬*)।
সকাল ১১ টা ৪৫ মিনিট : কৃষকদের সুরক্ষায় জমি অধিগ্রহণ বিলের ১০ (ক) ধারা সরকার সংশোধিত করেছে বলে জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
সকাল ১১ টা ২০ মিনিট : অধিবেশন শুরু হতেই উত্তপ্ত লোকসভা। জমি অধিগ্রহণ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের।
সকাল ১০ টা ৪৫ মিনিট : জমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। ধরনায় গরহাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। ধরনার কথা জানতেন মুকুল, দাবি ডেরেক ও'ব্রায়ানের। অন্যদিকে অধিবেশনে থাকলেও ধরনায় থাকা এড়িয়েছেন আর এক তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও।
সকাল ১০ টা ২৫ মিনিট : বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন। অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
সকাল ৯ টা ৩০ মিনিট : প্রতিরক্ষা মন্ত্রকে সরকারি নথি পাচারকাণ্ডে গ্রেফতার আরও ১। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।
সকাল ৮ টা ৪৫ মিনিট : বিরোধিতার আশঙ্কার মাঝেই আজ লোকসভায় পেশ হতে পারে বিতর্কিত জমি অধিগ্রহণ বিল।
সকাল ৮ টা ৪০ মিনিট : বাংলাদেশে এক ফেরি দুর্ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। একটি পণ্যবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। নৌকায় ১৫০ জন যাত্রী ছিলেন।
সকাল ৮টা ৩০ মিনিট : হায়দরাবাদের কুকাটপল্লিতে গাল্ফ অয়েল কর্পোরেশন লিমিটেডে আগুন লেগে ২ শ্রমিকের মৃত্যু। আহত হয়েছেন অন্তত ১৩ জন।












Click it and Unblock the Notifications