(ছবি) ২৩ জুলাই : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৩ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সিন্ডিকেট সন্ত্রাস
শহরে ফের সিন্ডিকেট তাণ্ডব। তিলজলায় তাণ্ডব চালায় একদল দুষ্কৃতীরা। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ। প্রোমোটার অপু দত্তের খোঁজে হামলা। অপুকে না পেয়ে তাণ্ডব চালায় পাপ্পুর দল।

বোমা বিস্ফোরন
ব্যান্ডেলে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ৩। কী থেকে বিস্ফোরণ হয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

ভারত-পাক
লুধিয়ানায় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল ভারত-পাক লোকগীতি কনসার্ট।

ড্রোন খুঁজবে চোর
দোকান ব্যবসায়ীর ৬ লক্ষ টাকা চুরি করেছে যে চোর তাকে খুঁজতে উত্তরপ্রদেশ পুলিশ মুজাফ্ফরনগরে ড্রোন কাজে লাগাচ্ছে।

সুরাট
বিজেপি সাংসদ আর সি পাটিল সুরাটের একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী আনন্দীবেনের ছবি লাগানো নোটবুক বিতরণ করলেন পড়ুয়াদের মধ্যে।

এনসেফেলাইটিস
অসমের জোরহাটে জাপানি এনসেফেলাইটিসে মৃত্যু হল ৬ জনের। এনসেফেলাইটিস সিনড্রোমে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

মাও হানা
ঝাড়খণ্ডের পালামুতে পাথর পেশার কারখানায় আগুন জ্বালিতে দিল মাওবাদীরা। এই ঘটনার দায় স্বীকার করে ঘটনাস্থলে একটি বার্তা ছেড়েছে মাওবাদীরা।

শিক্ষকের শাস্তিতে মৃত্যু
হোমওয়ার্ক না করায় শিক্ষকের কাছে শাস্তি পেয়ে মৃত্যু হল ন'বছরের একটি মেয়ের। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগরে।

সুপ্রিম কোর্টে ফাঁসি রদের আবেদন
একবার না মানার পর ফের একবার ফাঁসির সাজা রদ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাল ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব মেনন। আগামী ৩০ জুলাই তার ফাঁসির দিন ধার্য হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
ললিত মোদী ও ব্যাপম কাণ্ডে এবার প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। কেন এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী মুখ খুলছেন না, তা নিয়েই তোপ দেগেছেন রাহুল।

হিমাচলপ্রদেশে খাদে বাস পড়ে ৫ মৃত
হিমাচলপ্রদেশের মণিকরণে যাত্রীবাহী বাস খাদের পাশে পার্বতী নদীতে পড়ে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। জখম ১৮ জন ও ৩৭ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications