(ছবি) ১৬ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

লাইনচ্যুত ট্রেন

লাইনচ্যুত ট্রেন

মুম্বইয়ের আন্ধেরি রেল স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাজার হাজার যাত্রী। একটি লোকাল ট্রেন এই স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। উল্টো দিক থেকে আসা ট্রেনের চালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্রেক কষে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছেন।

ভারতসফরে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী

ভারতসফরে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে তিনদিনের সফরে ভারতে এসেছেন আজ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকার কেজি সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক সেনারা ভারি গুলি বর্ষন শুরু করলে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা।

বিহার বিধানসভা নির্বাচন

বিহার বিধানসভা নির্বাচন

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। মনোনয়ন জমার পক্রিয়া শুরু হবে আজ থেকে।

ভারতে ফিরলেন লিয়েন্ডার

ভারতে ফিরলেন লিয়েন্ডার

ইউএস ওপেনের মিক্সড ডাবলে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ ভোরে মুম্বই ফিরলেন লিয়েন্ডার পেজ।

মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

গণেশ চতুর্থী উপলক্ষে এবার আইটি হাব বেঙ্গালুরুতে ১ দিনের জন্য মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক সরকার।

২৮ সেপ্টেম্বর বাস ধর্মঘট

২৮ সেপ্টেম্বর বাস ধর্মঘট

কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলায় আগামী ২৮ সেপ্টেম্বর বাস ধর্মঘটের ডাক দিলেন বাস মালিকরা। 'পুলিশি জুলুম'-ই এই ধর্মঘট ডাকার প্রধান কারণ বলে জানানো হয়েছে।

রবার্ট বডরা

রবার্ট বডরা

রবার্ট বডরাকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে তাঁকেও বিমানবন্দরে গিয়ে শরীর তল্লাশি করাতে হবে। এতদিন কোনও সাংবিধানিক পদে না থেকেও এই সুবিধা পেতেন সনিয়া গান্ধীর জামাই রবার্ট।

নমো সমীপে সাইনা

নমো সমীপে সাইনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+