(ছবি) ১৬ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৬ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্যারিসের পাল্টা
প্যারিস হামলার পাল্টা জবাব দিল ফরাসি সরকার। সিরিয়ার রাকা শহরে ফরাসি বায়ুসেনার হামলা। আইএস ডেরা ধ্বংস করল ফরাসি বায়ুসেনা।

মূল্যবৃদ্ধি
রবিবার রাত থেকে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল বাড়ল লিটার প্রতি ৩৬ পয়সা এবং ডিজেল বাড়ল লিটারপ্রতি ৮৭ পয়সা।

উত্তরপ্রদেশে মহাজোট
বিহার বিধানসভা নির্বাচনের ফল থেকে শিক্ষা নিয়ে এবার ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে এরাজ্যেও মহাজোটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

তামিলনাড়ুতে নিম্নচাপ
তামিলনাড়ুতে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার তীব্রতা বেড়েছে আর তার জেরে আরও কয়েকদিন চেন্নাই ও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আরও কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টেস্ট ম্যাচ
বৃষ্টির জেরে বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।












Click it and Unblock the Notifications