(ছবি) ১৬ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১৬ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএস-এ মাধ্যমেও।

পণ্ডিচেরিতে ভোটগ্রহণ

পণ্ডিচেরিতে ভোটগ্রহণ

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরি বা পুদুচ্চেরিতে আজ ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১৬টি আসনে জয়ের।

কেরলে ভোটগ্রহণ

কেরলে ভোটগ্রহণ

আজ কেরলের ১৪০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কেরলে এইবছরের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২.৬০ কোটি। এর মধ্যে নয়া ভোটারের সংখ্যা ৬ লক্ষ ১৮ হাজার।

তামিলনাড়ুতে ভোটগ্রহণ

তামিলনাড়ুতে ভোটগ্রহণ

আজ কেরলের পাশাপাশি দক্ষিণের আর একটি রাজ্য তামিলনাড়ুতে ভোটগ্রহণ হচ্ছে। তামিলনাড়ু বিধানসভা ভোটে মোট ২৩৪টি আসন। এর মধ্যে ২৩৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট ভোটদাতার সংখ্যা ৫.৭৯ কোটি।

নৌকাডুবি উদ্ধার ১২টি মৃতদেহ

নৌকাডুবি উদ্ধার ১২টি মৃতদেহ

বর্ধমানের কালনায় গঙ্গানদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলার দেহ রয়েছে। এখও নিখোঁজ বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি গঙ্গাবক্ষ থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে উদ্ধারকারী দল।

আত্মহত্যা

আত্মহত্যা

উত্তরপ্রদেশের দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় পাশ করতে না পারায় বাল্লিয়া জেলায় এক ছাত্র আত্মহত্যা করেছে। গতকালই ফলপ্রকাশ হয়েছিল।

উত্তরপ্রদেশে উপনির্বাচন

উত্তরপ্রদেশে উপনির্বাচন

উত্তরপ্রদেশের জঙ্গিপুর এবং বিলারি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+