(ছবি) ১৫ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৫ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জঙ্গিমৃত্যু

জঙ্গিমৃত্যু

গাড়ি নাল্লাহতে সেনা-পুলিশ ও জঙ্গী যুদ্ধে ২ জঙ্গীর মৃত্যু হয়েছে।

নবরাত্রি

নবরাত্রি

সুরাতে নবরাত্রি উপলক্ষে মটকি গরবা নাচে অংশগ্রহণ করেছেন মহিলারা।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

উত্তরপ্রদেশের হাতরাসের একটি বেআইনি বাজি তৈরির কারখানায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় দমকলের কয়েকটি ইঞ্জিন পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালামের জন্মবার্ষিকি

কালামের জন্মবার্ষিকি

এপিজে আব্দুল কালামের ৮৪তম জন্মবার্ষিকি উপলক্ষে পুরীতে ৫ ফুট উচ্চতার বালি ভাস্কর্য।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

কসুরীর বইপ্রকাশ ঘিরে সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের একাংশের আক্রমণের মুখে পড়েছিলেন নাসিরুদ্দিন শাহ। সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, "আমার নাম নাসিরুদ্দীন শাহ, আমি মুসলমান, তাই আমি নিশানায়!"

পাঞ্জাব বন্ধ

পাঞ্জাব বন্ধ

ভাটিন্ডা (পাঞ্জাব) : শিখ দলের ডাকে বন্ধ পাঞ্জাব।

নাবালিকা নির্য়াতন

নাবালিকা নির্য়াতন

১৪ বছরের পরিচারিকাকে অত্যাচারের অভিযোগ। বুধবার রাতে গুরগাঁওতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার মেয়েটি।

আব্দুল কালাম

আব্দুল কালাম

এপিজে কালামের ৮৪তম জন্মবার্ষিকিতে তার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বীরভদ্রকে গ্রেফতারের আবেদন

বীরভদ্রকে গ্রেফতারের আবেদন

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংকে গ্রেফতারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল সিবিআই।

ফের মুম্বইয়ে চলবে ডান্স বার

ফের মুম্বইয়ে চলবে ডান্স বার

মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে ডান্স বার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেবেন্দ্র ফড়নবীশের সরকার। এদিন সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জাহিরের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জাহিরের

নিঃশব্দে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সর্বকালের সেরা বাঁ হাতি পেসার জাহির খান।

টেট তদন্ত শেষ না হলে ফলপ্রকাশ নয়

টেট তদন্ত শেষ না হলে ফলপ্রকাশ নয়

টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। তদন্ত শেষ না হলে ফলপ্রকাশ করা যাবে না বলে নির্দেশ হাইকোর্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+