(ছবি) ১২ জুলাই : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১২ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বন্ধ অমরনাথ যাত্রা
খারাপ আবহাওয়ার জন্য ফের এদিন বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা।

নীতীশের ইফতারে লালু
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দেওয়া ইফতার পার্টিতে উপস্থিত হলেন লালুপ্রসাদ যাদব ও বিহারের কংগ্রেস নেতারা।

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা রাজধানী দিল্লির। বিভিন্ন এলাকায় জল জমে বিপর্যস্ত জনজীবন।

মুখোমুখি ফেডেরার-জকোভিচ
এদিন উইম্বল্ডনের ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ।

ব্যাটিং করবে ভারত
দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে হেরে প্রথম ব্যাটিং পেল ভারত। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে প্রথম ম্যাচ জিতেছে ভারত।

সানিয়াকে শুভেচ্ছা
উইম্বলডন ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ায় সানিয়া মির্জাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বানভাসি গুজরাত
বানভাসি গুজরাত। প্রবল বন্যায় গুজরাতে মারা গেল ১০টি সিংহ। এছাড়াও বহু জীবজন্তু প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে।

বিতর্কে মুলায়ম
সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন তিনি। আর ঠিক তার পরেরদিন আইপিএস অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হল লখনৌয়ে।

ভারতে অবহেলিত বয়স্করা
ভারতের দুই-তৃতীয়াংশ বৃদ্ধ-বৃদ্ধারা অবহেলার শিকার বলে উঠে এসেছে এক সমীক্ষায়। এক-তৃতীয়াংশকে আবার শারীরিক নির্যাতন ভোগ করতে হয় বলেও জানা গিয়েছে সমীক্ষায়।

শিশুকন্যার শ্লীলতাহানি
চারবছরের একটি শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে দিল্লির দক্ষিণপুরী এলাকার এক পিৎজা ডেলিভারি করা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৫০ ওভারে ভারত ২৭১/৮
দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান তুলল ভারত। অধিনায়ক রাহানে ৬৩ ও মুরলী বিজয় ৭২ রান করেন।












Click it and Unblock the Notifications