(ছবি) ১২ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু,১২ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি
অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ আজ।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের।

গুলাম আলি
কলকাতায় পৌঁছিয়েছেন পাক সঙ্গীতশিল্পী গুলাম আলি। আজ তাঁর অনুষ্ঠান হওয়ার কথা।

এসপি জেরা
পাঠানকোটের এসপিকে জেরা এনআইএ-র। এসপির রাঁধুনি ও বন্ধুদেরও জেরা করা হয়েছে।

অত্যাচারের ইতিবৃত্ত
উত্তরপ্রদেশ: স্ত্রীর কাণ্ডকলাপ ফাঁস করতে উত্তরপ্রদেশের বাড়িতে সিসিটিভি লাগিয়েছিলেন এক ব্যক্তি। সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল শ্বাশুড়ির উপর বউমার নৃশংস অত্যাচারের ছবি। গ্রেফতার করা হয়েছে মহিলাকে।












Click it and Unblock the Notifications