(ছবি) ১০ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১০ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উত্তরাখণ্ডে আস্থা ভোট

উত্তরাখণ্ডে আস্থা ভোট

আজ মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট অনুষ্ঠিত হবে। জয়ের জন্য হরিশ রাওয়াতের চাই ৩১টি ভোট।

অসুস্থ রাহুল গান্ধী

অসুস্থ রাহুল গান্ধী

শারীরিক অসুস্থতার জন্য কেরল, পুদুচ্চেরি ও তামিলনাড়ুর নির্বাচনী প্রচার স্থগিত রাখলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। চিকিৎসকেরা তাঁকে ২ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

চপার বিতর্কে প্রধানমন্ত্রীকে প্রিভিলেজ নোটিশ

চপার বিতর্কে প্রধানমন্ত্রীকে প্রিভিলেজ নোটিশ

অগস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরকে প্রিভিলেজ নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ শান্তারাম নায়েক।

জরুরি বিমান অবতরণ

জরুরি বিমান অবতরণ

এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কোচি গামী বিমান যান্ত্রিক গোলযোগের জন্য ভোপালে নামানো হল। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন।

খরা নিয়ে মোদীর বৈঠক

খরা নিয়ে মোদীর বৈঠক

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে খরা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহারে জেডিইউ বিধায়কের ছেলে গ্রেফতার

বিহারে জেডিইউ বিধায়কের ছেলে গ্রেফতার

বিহারের জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি যাদবকে খুনের মামলায় অবশেষে গ্রেফতার করল পুলিশ। বুদ্ধ গয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে আদিত্য সচদেব নামে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আন্দামানে ভূমিকম্প

আন্দামানে ভূমিকম্প

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। আপাতত সুনামি বা বড় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সোমবার রাত ৯ টা ৩৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

জয়া মামলায় শেষ শুনানি এদিন

জয়া মামলায় শেষ শুনানি এদিন

এআইএডিএমকে নেত্রী জয়ললিতার বিরুদ্ধে সম্পত্তি বহির্ভূত মামলায় এদিন সুপ্রিম কোর্টে শেষ পর্যায়ের শুনানি হবে।

আস্থা ভোটের ফল আগামিকাল

আস্থা ভোটের ফল আগামিকাল

উত্তরাখণ্ডে আস্থা ভোটের ফল আগামিকাল বুধবার প্রকাশ করবে সুপ্রিম কোর্ট।

শশাঙ্ক মনোহরের ইস্তফা

শশাঙ্ক মনোহরের ইস্তফা

বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। গত সেপ্টেম্বরে এই পদে আসীন হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+