LIVE সারাদিনের নিউজ আপডেট ৮ ডিসেম্বর : দিল্লি অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা মোদী, কেজরিওয়াল ও নীতিশে

দিল্লির রানি ঝাঁসি রোডে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ২৭টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ফায়ার অফিসার। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২জন। আহতদের দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী নিজে এসে দেখা করুক, দাবি উন্নাও কাণ্ডে মৃতার পরিবার। দিনের আরও সব খবরের লাইভ আপডেট :

দিল্লির রানি ঝাসিঁ রোডে ভয়াবহ আগুন, মৃত ১৪

Dec 08, 2019, 6:28 pm IST

গ্রেফতার করা হল দিল্লি অগ্নিকাণ্ডের বাড়ির মালিক শেহানকে।
Dec 08, 2019, 6:27 pm IST

সনিয়া গান্ধীর বাড়ি পৌঁছালেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
Dec 08, 2019, 6:26 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।
Dec 08, 2019, 6:26 pm IST

হাসপাতালে ভর্তি থাকা অরুণ শৌরিকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Dec 08, 2019, 3:56 pm IST

৪৪ নম্বর তিলজলা রোডে একটি ঘরে চলছিল জুয়ার রমরমা কারবার। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
Dec 08, 2019, 3:54 pm IST

বড়জোড়া সমবায় দেড় কোটি টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড ফিল্ড সুপারভাইজার
Dec 08, 2019, 3:51 pm IST

খেজুরের ব্যবসার আড়ালে চিনে চরস পাচার। তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
Dec 08, 2019, 3:50 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি।
Dec 08, 2019, 3:50 pm IST

'স্বচ্ছ পাহাড়, সবুজ পাহাড়' বার্তা দিতে শনিবার দার্জিলিঙে সাফাই অভিযানে নামল এইএমআই।
Dec 08, 2019, 3:48 pm IST

রাহুল গান্ধীর 'ভারত ধর্ষণের রাজধানী' মন্তব্য্ের কড়া সমালোচনা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর
Dec 08, 2019, 3:47 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে বিহার থেকে যাওয়া কর্মীদের মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের।
Dec 08, 2019, 3:46 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
Dec 08, 2019, 3:45 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে শোক প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।
Dec 08, 2019, 3:44 pm IST

দিল্লি অগ্নিকাণ্ড নিয়ে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের ঘাড়ে দোষ চাপালেন দিল্লির আআপ সাংসদ।
Dec 08, 2019, 3:43 pm IST

সোমবার নিজের জন্মদিন পালন করবেন না অন্তর্বর্তিকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। দেশে ক্রমাগত বেড়ে চলা মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রদিবাদে এই সিদ্ধান্ত।
Dec 08, 2019, 3:40 pm IST

হংকংয়ের রাস্তায় লক্ষাধিক মানুষ।
Dec 08, 2019, 3:39 pm IST

দিল্লি অগ্নিকাণ্ডে ভবনের মালিকের নামে মামলা দায়ের করল দিল্লি পুলিশ।
Dec 08, 2019, 3:38 pm IST

নাবালিকাকে ধর্ষণের দায়ে দুইজনকে গ্রেফতার করল গুজরাত পুলিশ।
Dec 08, 2019, 3:38 pm IST

দিল্লি অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
Dec 08, 2019, 3:37 pm IST

লখনৌয়ের কমিশনার উন্নাও কাণ্ডে মৃতার বোনকে চাকরি দেওয়া হবে বলে জানালেন।
Dec 08, 2019, 10:53 am IST

দিল্লি অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Dec 08, 2019, 10:52 am IST

দিল্লি অগ্নিকাণ্ডে উদ্ধারকাজ জারি আছে জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
Dec 08, 2019, 10:51 am IST

দিল্লি অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
Dec 08, 2019, 10:49 am IST

দিল্লি অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৩
Dec 08, 2019, 9:27 am IST

তামিলনাড়ুর মাদুরাইতে পেঁয়াজের দাম বেড়ে ২০০ ছুঁল।
Dec 08, 2019, 9:26 am IST

পাঞ্জাবের ফরিদকোটে এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করলেন। খর পোড়ানোয় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল পুলিশের তরফে। সেই মামলা প্রত্যাহার না করায় মানসিক চাপেই আত্মহত্যা বলে উঠেছে অভিযোগ।
Dec 08, 2019, 9:25 am IST

উন্নাও কাণ্ডে মৃতার দিদির দাবি, তাঁকে সরকারি চাকরি দেওয়া হোক।
Dec 08, 2019, 9:24 am IST

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এসে দেখা করুক, দাবি উন্নাও কাণ্ডে মৃতার পরিবার।
Dec 08, 2019, 9:24 am IST

দিল্লি অগ্নিকাণ্ডে মৃতের সংখঅযা বেড়ে ৩২।
Dec 08, 2019, 9:23 am IST

দিল্লির লোকনায়ক হাসপাতালের মেডিকাল সুপারইনটেন্ডেন্ট জানিয়েছেন দিল্লির রানি ঝাঁসি রোডে আগুন লাগার ঘটনা ১৪ জন প্রাণ হারিয়েছেন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+