LIVE সারাদিনের নিউজ আপডেট ২৪ ডিসেম্বর : সিএএ, এনআরসি বিরোধিতায় ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

CAA নিয়ে অশান্তির আবহেই আজ এনপিআর নিয়ে মোদীর ক্যাবিনেট বৈঠক

দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অশান্তি ও অনিয়শ্চতা জারি। এই আবহেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে এনপিআর নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই এনপিআরকেই বিরোধীরা এনআরসির প্রথম ধাপ হিসাবে দেখছে। ইতিমধ্যেই এই জাতীয় জনসংখ্যা পঞ্জির প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলি।

সারা দিনের আরও খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন :

সিএএ, এনআরসি বিরোধিতায় ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

Dec 24, 2019, 3:04 pm IST

প্রিয়াঙ্কা গান্ধী ও আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে প্ররোচণামূলক ভাষণ রাখার অভিযোগ। করা হল এফআইআর।
Dec 24, 2019, 1:00 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় : আজকের এই আন্দোলন দেশের গণতন্ত্র বাঁচানোর আন্দোলন। ভারতীয়দের অধিকার রক্ষার আন্দোলন।
Dec 24, 2019, 12:59 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় : স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে এনাআরসি হবে। এদিকে প্রধানমন্ত্রী বলছেন তারা নাকি এরকম কথা বলেননি।
Dec 24, 2019, 12:59 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় : সব মতুয়ারা এই দেশের নাগরিক।
Dec 24, 2019, 12:56 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় : বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না।
Dec 24, 2019, 12:55 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় : বিজেপি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে।
Dec 24, 2019, 12:27 pm IST

হেদুয়ায় রাণী রাসমণী রোডে সিএএ বিরোধী মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Dec 24, 2019, 12:03 pm IST

উপাচার্য সুরঞ্জন দাসের উপস্থিতিতেই শুরু হল যাদবপুরের সমাবর্তন।
Dec 24, 2019, 11:59 am IST

যাদবপুর থেকে বেরিয়া গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Dec 24, 2019, 11:49 am IST

কংগ্রেস সরকারের অধীনে থাকা রাজ্যগুলিকে সিএএ ও এনআরসি লাগু না করার আবেদন জানালেন প্রশান্ত কিশোর।
Dec 24, 2019, 11:46 am IST

দিল্লির মান্ডি হাউজের সামনে কোনও রকম জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ।
Dec 24, 2019, 11:41 am IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বারদের অনুরোধেও অবরোধ তুলতে নারাজ বিক্ষোভকারীরা।
Dec 24, 2019, 11:39 am IST

এখনও বিক্ষোভ দেখানো হচ্ছে যাদবপুরে। একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যপালের গাড়ি।
Dec 24, 2019, 11:18 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনও শিক্ষা প্রতিষ্ঠান তাদের গড়িমা বজায় রাখতে পারে না।
Dec 24, 2019, 11:17 am IST

এদিকে পড়ুয়াদের রাজ্যপাল বিরোধী স্লোগান জারি রয়েছে।
Dec 24, 2019, 11:16 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : আমি মিডিয়াকে আবেদন করছি ওরা দেখাক, কী করে মুষ্ঠিমেয় লোক এভাবে কয়েক হাজার ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে।
Dec 24, 2019, 11:14 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : এই বিক্ষোভ তৈরি করা হয়েছে। আমি সরকারকে বলছি যে সরকারি অর্থ ব্যবহার করে বিক্ষোভকে উস্কানি দেবেন না।
Dec 24, 2019, 11:14 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : ওরা শিক্ষার বীজকে নষ্ট করছে। আচার্য ছাড়া কোনও সমাবর্তন হতে পারে না।
Dec 24, 2019, 11:13 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : আমি এখানে আমার কাজ করতে এসেছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে বলেন যে তিনি অসহায় তবে আমি অসহায় না।
Dec 24, 2019, 11:11 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : ওরা আগুন নিয়ে খেলছে। রাজ্য সরকার এই পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার মধ্যে তারা বিষ ঢালছে।
Dec 24, 2019, 11:11 am IST

জগদীপ ধনকড়, রাজ্যপাল : গণতন্ত্রের লজ্জা এটা। এটা আমার জন্য খুব দুঃখের বিষয়।
Dec 24, 2019, 11:03 am IST

রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।
Dec 24, 2019, 11:02 am IST

আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে আনতে গিয়েও পড়ুয়াদের বিক্ষোভের মুখে ফিরে আসতে হয় উপাচার্য সুরঞ্জন দাসকে।
Dec 24, 2019, 11:01 am IST

সমাবর্তন হবে বলে জানিয়ে দিলেন ওমপ্রকাশ মিশ্র।
Dec 24, 2019, 11:00 am IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনকড়।
Dec 24, 2019, 10:45 am IST

দরিয়াগঞ্জে হিংসার ঘটনায় গ্রেফতার ১৫ জনের মধ্যে ৬ জন জামিনের আবেদন জানাল দিল্লির তিস হাজারি আদালতে।
Dec 24, 2019, 9:57 am IST

ঝাড়খণ্ডের ভোটের ফলাফলের সঙ্গে এনআরসিকে জোড়া ভুল, দাবি বিজেপির
Dec 24, 2019, 9:55 am IST

নাগরিকত্ব সংশোধনী আইনে মুসলিমদের যোগ করার দাবি করলেন বিজেপি নেতা চন্দ্র বোস।
Dec 24, 2019, 9:53 am IST

বড় দিন উপলক্ষে নিরাপত্তার চাদরে কলকাতা। শহরের বিভইন্ন প্রান্তে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে। এই ছবি নিজে টুইটারে পোস্ট করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
Dec 24, 2019, 9:51 am IST

দিল্লিতে বাতাসের মান 'খুব খারাপ'-এ নেমে গেল।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+