LIVE সারাদিনের নিউজ আপডেট ১০ ডিসেম্বর : সিএবির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ অসমে

নাগরিকত্ব বিল ইস্যুতে রীতিমতো ক্ষোভে ফুটছে অসম। ইতিমধ্যেই সেরাজ্য দেখেছে এনআরসির প্রভাব। যে ঘটনা ঘিরে গোটা অসম কার্যত ছিল আতঙ্কের রেশে। আর সেই রেশ কাটতেনা কাটতেই এবার নাগরিকত্ব বিল ঘিরে বেশ কয়েকটি নিয়মের প্রেক্ষাপটে আশঙ্কা বাড়ছে উত্তরপূর্বের রাজ্যে। একনজরে দেখে নেওয়া যাক অসমের পরিস্থিতি সহ দিনের আরও খবর।

সিএবির বিরুদ্ধে অসমের রাস্তায় বিক্ষোভ

Dec 10, 2019, 6:52 pm IST

হাওড়া পৌরনিগমের গেটের বাইরে আজ বিজেপি কর্মীরা কেক কেটে বোর্ডহীন হাওড়া পৌরনিগমের দিনটি 'উদযাপন' করলেন।
Dec 10, 2019, 6:51 pm IST

ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ৷ গতকাল মৃত্যু হয় আসানসোলের পৌরনিগম এলাকার বাসিন্দা রাজেন্দ্র সিংয়ের।
Dec 10, 2019, 6:50 pm IST

বিষয়টি পুরোপুরি স্পষ্ট না হলে রাজ্যসভায় নাগরিকত্ব বিলকে সমর্থন নয় : উদ্ধব
Dec 10, 2019, 6:49 pm IST

পেঁয়াজের দাম নিয়ে কালোবাজারি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসরে নামলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক
Dec 10, 2019, 6:49 pm IST

সিউড়িতে নবান্নের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপ সংঘর্ষে জখম ৪। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে পুলিশ আটক করেছে।
Dec 10, 2019, 6:48 pm IST

মুক্তি পেয়েছে 'ছপাক'-এর ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবেগঘন হয়ে কেঁদে ফেললেন দীপিকা পাডুকোন।
Dec 10, 2019, 6:47 pm IST

অবশেষে পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী। কাল দুপুর একটায় বিকাশ ভবনে এই বৈঠক হবে।
Dec 10, 2019, 6:47 pm IST

জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ইসলামপুর থানার কুন্দোরগাঁও গ্রামের। মৃত যুবকের নাম মহম্মদ আমেরুল।
Dec 10, 2019, 6:46 pm IST

অসম বনধের প্রভাব কোচবিহারে। অসম-কোচবিহার সীমান্তের প্রায় সব জায়গায়ই সকাল থেকে বন্ধ দোকানপাট। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি।
Dec 10, 2019, 6:45 pm IST

আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা। হাজির হলেন পোস্তায় পেঁয়াজের গোডাউনে। সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি।
Dec 10, 2019, 6:45 pm IST

পাকিস্তানের মাটি থেকে নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক ইসলামাবাদ৷ আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো।
Dec 10, 2019, 6:44 pm IST

বালুরঘাটে মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড
Dec 10, 2019, 4:53 pm IST

দিল্লিতে ছাত্র অধিকার মিছিল ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের।
Dec 10, 2019, 4:52 pm IST

সেনসেক্সের ২৪৭.৫৫ পয়েন্ট পতন। দিনের বাজার শেষ হয় ৪০,২৩৯.৮৮ পয়েন্টে।
Dec 10, 2019, 4:51 pm IST

গুয়াহাটিতে ছাত্ররা রাস্তায় নেমে বাগরিকত্ব বিলের বিরোধিতা করছে।
Dec 10, 2019, 4:50 pm IST

অসমে সিএবির বিরুদ্ধে জারি বিক্ষোভ।
Dec 10, 2019, 4:49 pm IST

মুম্বইয়ের ইচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৌঠক উদ্ধব ঠাকরের। মহিলা নিগ্রহের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ।
Dec 10, 2019, 3:41 pm IST

২০ ডিসেম্বর পর্যন্ত পুলুশি হেফাজতে এটিএম জালিয়াতি কাণ্ডে ধৃত রোমানিয়ান যুবক।
Dec 10, 2019, 1:57 pm IST

সিএবির বিরুদ্ধে অসমের রাস্তায় বিক্ষোভ
Dec 10, 2019, 1:55 pm IST

বুধবার রাজ্যসভআয় উপস্থিত থাকার জন্য কংগ্রেস সাংসদদের হুইপ জারি দলের।
Dec 10, 2019, 1:54 pm IST

জেডিইউ নেতা পবন ভর্মা নীতিশ কুমারকে সিএবি নিয়ে সতর্ক করলেন।
Dec 10, 2019, 1:53 pm IST

নভেম্বরে ১২ শতাংশ হ্রাশ পেল গাড়ি বিক্রির হার, প্রকাশিত রিপোর্ট।
Dec 10, 2019, 1:52 pm IST

বাতিল হবে না ২০০০ টাকার নোট, সংসদে জানিয়ে দিল সরকার।
Dec 10, 2019, 11:00 am IST

দিল্লির কিরারির আসবাবপত্রের বাজারে আগুন । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যায়নি । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে । 8 টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ।
Dec 10, 2019, 10:57 am IST

গুয়াহিটিতে বনধের প্রভাব, বন্ধ দোকানপাট।
Dec 10, 2019, 10:55 am IST

অসমের দিবরুগড়ও জ্বলছে নাগরিকত্ব বিলের আঁচে।
Dec 10, 2019, 10:54 am IST

নাগরিকত্ব বিলের বিরোধিতায় টায়ার পোড়ানো হল অসমের জোরহাটে।
Dec 10, 2019, 10:53 am IST

হায়দরাবাদের গান্ধী হাসপাতালে নিয়ে আসা হল এনকাউন্টারে নিহত ৪ অভিযুক্তের দেহ।
Dec 10, 2019, 10:52 am IST

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধতিয় আগরতলায় বিক্ষোভ প্রদর্শন।
Dec 10, 2019, 10:52 am IST

ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যাসোশিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল অভিনেতা সুনীল শেট্টিকে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+