রাত পোহালেই শেষ দফার ভোট! বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ
বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে বিহারে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ
সময় যত গড়াচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। শনিবারই শেষ তথা তৃতীয় দফার নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছে বিহার। ভোট গ্রহণ হবে ৭৮ টি আসনে। ভাগ্য নির্ধারম হবে ১ হাজারেরও বেশি পদপ্রার্থীর। এদিকে তার আগেই বুথ ফেরত সমীক্ষার ফালফল কী ভাবে তার দিকে তাকি গোটা দেশ।

বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়েও ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা হোক বা লোকসভা প্রতিবারই ভোটদান করে আসা মানুষদের মনোভাব বুঝে সম্ভাব্য ফলাফল প্রকাশ করে একাধিক জনমত বিশ্লেষক সংস্থা, সংবাদমাধ্যম। তাকেই সহজ কথায় বুধ ফেরত সমীক্ষা। এদিকে ২০১৫ সালেও বিহার বিধানসভার ক্ষেত্রে বুথফেরত সমীক্ষা করতে দেখা যায় একাধিক ছোট বড় জনপ্রিয় সংবাদ মাধ্যমকে। এতবে তাদের ভবিষ্যতবাণী যে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তা বলা যায়না। এমতাবস্থায় তৃতীয় দফার নির্বাচন মিটতেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল কী বলে এখন সেটাই দেখার।

সন্ধ্যে ৬টায় শেষ হবে ভোট গ্রহণ
এদিকে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্ঘন্ট অনুসারে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যে ৬টার মধ্যেই বিহারে ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যদি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে আগে থেকে এসে থাকা ভোটারদের লাইন থাকে তবে বুঝতে ভোটগ্রহণের সময় সাধারণত আরও একঘন্টা বাড়ানো হয়। তা শেষের কিছু সময় পরেই সাধারণত এসে যায় বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

কী ভাবে হয় বুথ ফেরত সমীক্ষা ?
সাধারণত ভোট গ্রহণের দিন পোলিং স্টেশনের বাইরেই চালানো হয় এই জাতীয় সমীক্ষা। কোন দলের পক্ষে ভোটাররা সমর্থন দিতে চলেছেন বা ভোট দিয়েছেন তাও জানতে চাওয়া হয় সমীক্ষকদের তরফে। সমস্ত পর্বের ভোট মিটে যাওয়ার পর ভোটারদের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হয় চূড়ান্ত ফলাফল।

২০১৫ সালের সঠিক পূর্বাভাস মিলেছিল একটি বুথ ফেরত সমীক্ষাতেই
অন্যদিকে ২০১৫ সালের বিহার নির্বাচনের ফল প্রকাশের আগে নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটের জয়ের পূর্বাভাস দিতে দেখা গিয়েছিল অ্যাক্সিস এপিএম নামে একটি সংস্থাকে। তবে তাদের ওয়েবসাইট ছাড়া কোনও চ্যানেলেই তাদের পূর্বাভাস প্রকাশ করা হয়নি। সম্পূর্ণ ভাবে না হলেও অনেকটাই মিলে গিয়েছিল তাদের সমীক্ষার ফলাফল। ওই বুথ ফেরত সমীক্ষায় মহাজোটের পক্ষে ১৬৯-১৮৩টি আসন এবং জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) ৫৮-৭০ টি আসনের পূর্বাভাস দিয়েছিল অ্যাক্সিস এপিএম।












Click it and Unblock the Notifications