গত পাঁচ বছরে গাছ কাটা হয়েছে এক কোটিরও বেশি, সংসদে জানাল কেন্দ্র
গত পাঁচ বছরে গাছ কাটা হয়েছে এক কোটিরও বেশি, সংসদে জানাল কেন্দ্র
বায়ু দূষণ থেকে জলবায়ু পরিবর্তন। সবকিছুই পৃথিবীতে ঘটছে শুধুমাত্র গাছ কেটে ফেলার জন্য। বসতি থেকে শুরু করে শিল্পায়ন বা কোনও শহরের উন্নতিসাধন–আধুনিক করে গড়ে তোলার জন্য নির্বিশেষে কেটে ফেলা হচ্ছে গাছ। সোমবার রাজ্যসভায় পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, গত পাঁচ বছরে সরকারের অনুমতি নিয়ে দেশের ১.০৯ কোটি গাছ কেটে ফেলা হয়েছে।

রাজ্যসভায় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়ো এক প্রশ্নের জবাবে জানান, শেষ পাঁচ বছরে ১,০৯,৭৫,৮৪৪ টি গাছ কাটা হয়েছে এবং জরিমানা হিসাবে সরকার ১২,৬০,০০,০০০টিরও বেশি গাছ লাগানোর কথা বলেছে। বাবুল সুপ্রিয়ো বলেন, 'অরণ্য (সংরক্ষণ) ধারা ১৯৮০ অনুযায়ী সরকার যদি কোনও বিকাশমূলক কাজের জন্য গাছ কাটে তবে যে পরিমাণ গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ লাগাতে হবে। খুব দরকার না হলে সরকার গাছ কাটে না। এটা সরকারের নীতি।
আর তাছাড়া ভারতের অরণ্য বেড়ে চলেছে।’ দিল্লিতে বায়ু দূ্ষণের জেরে কাহিল বাসিন্দারা। কিছুতেই রাডধানীর দূষণ কম করা যাচ্ছে না। যা নিয়ে বিভিন্ন মহলে জোর বিতর্ক চলছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকাও এক্ষেত্রে সদর্থক নয়। যার জন্য সুপ্রিম কোর্ট ভৎসর্না করে কেন্দ্র সরকারকে।












Click it and Unblock the Notifications