Erode Assembly Bypoll Result: ইরোডে বিপুল ভোটে জিতল ডিএমকে, ৬ হাজারের বেশি ভোট শুধু নোটাতেই

Erode Assembly Bypoll Result: শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি ছিল উত্তরপ্রদেশের অযোধ্যার মিল্কিপুর ও তামিলনাড়ুর ইরোড (পূর্ব) বিধানসভা আসনের উপনির্বাচনও। মিল্কিপুর আসনটি অখিলেশের সমাজবাদী পার্টির থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এদিকে ইরোডে জয়ী সেরাজ্যের শাসকদল ডিএমকে।

৯১ হাজার ৫৫৮ ভোটের বিপুল মার্জিনে জয়ী হয়েছেন ডিএমকের ভিসি চান্দিরাকমার। মোট ১ লক্ষ ১৫ হাজার ৭০৯টি ভোট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ এনটিকে দলের এমকে শ্রীলক্ষ্মীকে হারিয়েছেন তিনি। শ্রীলক্ষ্মীর প্রাপ্ত মোট ভোট ২৫ হাজার ১৫১টি। তবে উল্লেখযোগ্যভাবে ৬ হাজার ১০৯টি ভোটই গিয়েছে নোটাতে। ইরোড উপনির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী লড়েছিলেন।

DMK

ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন ডিএমকে প্রার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাড়ে ব্যবধান। মাত্র দুটি দলই লড়েছে ইরোডের উপনির্বাচনে। বাকি এআইডিএমকে, বিজেপি ও টিভিকে উপনির্বাচন বয়কট করেছে। গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর কংগ্রেসের বিধায়ক ইভিকেএস এলানগোভান মারা যান। তারপরেই এই আসনে অবশ্যম্ভাবী হয়ে পড়ে উপনির্বাচন।

ইভিএমের ১৮ রাউন্ড গণনা শেষে স্পষ্ট হয়ে যায় ফলাফল। ৭৪.৭ শতাংশ ভোট পেয়েছেন চান্দিরাকুমার। মাত্র ১৫.৫৯ শতাংশ ভোট পেয়েছেন শ্রীলক্ষ্মী। পোস্টাল ব্যালটে ভোট পড়েছে মোট ২৩৩টি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গিয়েছে, প্রার্থীদের অনেকে ১০০টিও ভোট পায়নি। ওই আসনে এর আগেও বিধায়ক ছিলেন চান্দিরাকুমার। ২০১১ সালে ডিএমডিএকের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে এআইডিএমকের কেএস থেন্নারাসুরের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

ইরোডে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬ জন। ১ লক্ষ ১০ হাজার ১২৮ জন পুরুষ ও ১ লক্ষ ১৭ হাজার ৩৮১ জন মহিলা ভোটার রয়েছেন। ৩৭ জন ভোটার রূপান্তরকামী। যদিও ভোট দিয়েছেন মোট ১ লক্ষ ৫৪ হাজার ৬৫৭ জন। যাদের মধ্যে পুরুষ ভোটদাতা ৭৪ হাজার ২৬০ জন, মহিলা ভোটদাতা ৮০ হাজার ৩৭৬ জন ও ২১ জন রূপান্তরকামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+