প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড কেরল! ভয়াবহ ভূমি ধসে মৃত ১২, বহু মানুষের মাটি চাপা পড়ার আশঙ্কা
প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড কেরল! ভয়াবহ ভূমি ধসে মৃত ৫, বহু মানুষের মাটি চাপা পড়ার আশঙ্কা
আবারও যেন পিরে এল ২০১৮ সালে বন্যার স্মৃতি। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমি ধসের সাক্ষী থাকল কেরলবাসী। প্রবল বৃষ্টির জের ইদুক্কির মুন্নারে বিস্তীর্ণ এলাকায় জুড়ে ভূমিধসের ঘটনা ঘটছে। যার জেরে এখনও পর্যন্ত ৫ জন চা বাগানের কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একইসাথে আরও ৭০ থেকে ৮০ জন মাটি চাপা পড়ে থাকার আশহ্কা করছে স্থানীয় প্রশাসন।

কেরল তথা দক্ষিণ ভারতের অন্যতম সুন্দর জায়গা এই মুন্নার। আগের সেই ভয়াবহ বর্ষাতে এই মুন্নার প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বর্তমানে বৃহস্পতিবার থেকে ইদুক্কি জেলার বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। আর জেরে ফের দেখা দেয় বন্যার সম্ভাবনা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এদিকে একটানা বৃষ্টির কারণেই শুক্রবার ভোরবেলাই ইদুক্কির মুন্নারে এই ভায়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটে।

এদিকে টানা তিন দিনের বৃষ্টিতে রীতিমত বানভাসী দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুন্নারের বিস্তীর্ণ এলাকা। এদিকে বর্তমানে প্রথম দফার উদ্ধারকাজে ১০ জনকে উদ্ধার হয়েছে বলে জানাচ্ছে ইদুক্কি প্রাশাসন। এখনও বহু মানুষ নিখোঁজ। যদিও হতাহতের সংখ্যার ক্ষেত্রে সঠিক আন্দাজ দিতে পারেনি জেলা প্রশাসনও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications