লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের সময় লালু প্রসাদ জেলের বাইরে থাকলে কী বিপদ আছে, তাঁর আইনজীবী কপিল সিব্বালের প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আরজেডি নেতা জেলে থাকলেই বরং বিপদ নেই।

লালু প্রসাদের আইনজীবী কপিল সিব্বাল আদালতে দাবি করেন, ২৫ বছর নয়, আরজেডি নেতাকে ১৪ বছরের জন্য জেলে পাঠানো হয়েছে। আর দোষী তো কোথাও পালিয়ে যাচ্ছেন না। তবে কেন এত কড়াকড়ি। এর উত্তরে শীর্ষ আদালত বলেছে, আরজেডি নেতার জেলের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেবে পাটনা হাইকোর্টই। তারা সর্বোচ্চ, হাইকোর্টকে দ্রুত মামলার নিস্পত্তির নির্দেশ দিতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
লোকসভা নির্বাচনের আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে নিজের জামিনের আবেদন করেছিলেন লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের পাল্টা দাবি ছিল, শারীরিক কারণে জামিনের কথা বলে আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বন্দি দশাতেও লালুপ্রসাদ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ড থেকে পরিচালনা করছেন বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই লোকসভা নির্বাচনের আগে ওই আরজেডি নেতাকে জামিন দেওয়া হলে, তিনি তৎক্ষনাৎ নিজের রাজনৈতিক প্রভাব বিস্তার করবেন বলে সুপ্রিম কোর্টে আশঙ্কাপ্রকাশ করেছিল সিবিআই।
বুধবার রায় শোনানোর সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ২৫ বছরের মধ্যে মাত্র ২৪ মাসই জেল খেটেছেন লালুপ্রসাদ। তাঁর এখনই এত অধৈর্য হওয়ার কী আছে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications