Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lal Krishna Advani: গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, তড়িঘড়ি নিয়ে আসা হল হাসপাতালে

Lal Krishna Advani: গুরুতর হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। আজ শনিবার হঠাত করেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। রাতারাতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে।

জানা যাচ্ছে, নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর বিনীত সুরির তত্ত্বাবধানে আডবাণীর চিকিৎসা শুরু হয়েছে। ইতিমধ্যে চিকিৎসদের একটি টিম গঠন করা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত সেই টিম বর্ষীয়ান বিজেপি নেতার ((Lal Krishna Advani) শারীরিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

Lal Krishna Advani

হাসপাতাল সূত্রকে কোট করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এখন অনেকটাই স্থিতিশীল রয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই ডেপুটি (Lal Krishna Advani)। বয়সজনিত একাধিক সমস্যা নিয়েই এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।

তবে তাঁর হঠাত অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই হাসপাতালে ছুটে আসেন। জানা যাচ্ছে, রাজধানীর ওই বেসরকারি হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীকে। ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে।

বলে রাখা প্রয়োজন, চলতি বছর একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। গত কয়েকমাস আগেও দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়সজনিত বেশ কিছু সমস্যা নিয়ে ভর্তি হন। বেশ কিছু হাসপাতালেই চিকিৎসকদের কড়া 'নজরবন্দি'তে ছিলেন আরএসএসের অন্যতম এই নেতা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে দেখতে যান বিজেপির একাধিক শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যেই শুক্রবার থেকেই হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী (Lal Krishna Advani)। আজ শনিবার সকালে পরিস্থিতি জটিল হয় বলেই খবর। এরপরেই রাতারাতি হাসপাতালে আডবানিকে ভর্তি করা হয় বলেই খবর। যদিও হাসপাতাল সূত্রে দাবি, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+