আর্থিক সঙ্কট কাটাতে এক হয়ে গেল লক্ষ্মী বিলাস ও ডিবিএস ব্যাঙ্ক, সিদ্ধান্ত কেন্দ্রের
মিলিয়ে দেওয়া হল লক্ষ্মী বিলাস ও ডিবিএস ব্যাঙ্ককে
দীর্ঘ একমাস পর তামিলনাড়ুর লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের সঙ্গে ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এর ফলে আমানতকারীদের জন্য আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মন্ত্রী জানিয়েছেন, কোনও ব্যাঙ্কের দেউলিয়া হয়ে যাওয়ার পিছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার আরবিআই-কে নির্দেশ দিয়েছে।

সরকার সঙ্কটে থাকা লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক (এলভিবি)ও ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের (ডিবিআইএল) একীকরণের অনুমোদন দেয় এবং আমানতকারীদের আমানত প্রত্যাহারের উপর নিষেধাজ্ঞাগুলি সরিয়ে দেয়। প্রকাশ জাভড়েকর এ প্রসঙ্গে জানিয়েছেন যে এই দুই ব্যাঙ্কের মিলে যাওয়ার ফলে ২০ লক্ষ আমানতকারী স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ৪ হাজার কর্মীর কাজকে সুরক্ষিত করা হল।
এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক ১৭ নভেম্বর লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা যাবে বলে নির্দেশ দেয়। এই বিধিনিষেধ ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। ব্যাঙ্কের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কানাড়া ব্যাঙ্কের প্রাক্তন নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান টিএন মনোহরনকে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ দেওয়া হয়েছে। এর আগে পিএমসি ব্যাঙ্কের ক্ষেত্রে অনুরূপ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার কারণে গ্রাহকরা সমস্যায় ও আশঙ্কাতে ছিলেন। তবে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের আমানতকারীদের আমানত সুরক্ষিত বলে আশ্বাস দিয়েছে আরবিআই। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications