ক্লাসরুমে উদ্দাম নাচে মত্ত শিক্ষিকা, টাকা ওড়ালেন সহকর্মীরা, ভিডিও হল ভাইরাল
ক্লাসরুমে উদ্দাম নাচ শিক্ষিকার, টাকার ওড়ালেন সহকর্মীরা, ভিডিও ভাইরাল
উত্তর প্রদেশে স্কুল শিক্ষিকার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্লাস রুমের মধ্যেই স্বপ্না চৌধুরির গানের সঙ্গে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে শিক্ষিকাকে। আর সেই নাচ দেখে তাঁর সহকর্মীরা টাকার বর্ষণ করেছেন। এর মধ্য শিক্ষকরাও সামিল ছিলেন। তারপরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

ক্লাসরুমে শিক্ষিকার উদ্দাম নাচ
উত্তর প্রদেশের কুটুকপুর চানুরা গ্রামের গৌরীশঙ্কর ডিগ্রি কলেজে ক্লাস রুমের মধ্যেই স্বপ্না চৌধুরির গানের সঙ্গে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে শিক্ষিকাকে। তাতে তাল মিলিয়েছেন তাঁর সহকর্মীরাও। এর মধ্যে আবার সামিল হয়েছিলেন কলেজের শিক্ষকরাও। দাবানলের মতোই তীব্র গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিক্ষিকার সেই নাচের ভিডিও। তােত শিক্ষিকার উপর অন্য সহকর্মীদের নোট বর্ষণ করতেও দেখা গিয়েছে।

সাসপেন্ড ৪ শিক্ষিকা
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসে উত্তর প্রদেশের শিক্ষা দফতর। ফিরোজাবাদের বেসিক এডুকেশন অফিসার ওই ডিগ্রি কলেজের ৬ শিক্ষক-শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন। সূত্রের খবর বেসিক ট্রেনিং নেওয়ার জন্য সেই কলেজে গিয়েছিলেন প্রায় ১৫০টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সেখানেই অংশ গ্রহণকারী একদল শিক্ষক-শিক্ষিকা মধ্যাহ্ন ভোজনের পর একটি ক্লাসরুমে এই অনুষ্ঠানটি করেন।

ঘটনায় উষ্মা প্রকাশ শিক্ষা দফতরের
শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের আচরণে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে উত্তর প্রদেশের শিক্ষা দফতর। বেসিক এডুকেশন অফিসার ৬ শিক্ষক-শিক্ষিকাকে সাসপেন্ড করার পর জানিয়েছেন, শিক্ষার মত বিষয়ের সঙ্গে জড়িতদের এই ধরনের কর্মকাণ্ড একেবারেই গ্রহন যোগ্য নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications