লাদাখ সংঘাতের পারদ চড়ছে! চিনকে একহাত নিতে এলাকা জুড়ে ভারতের কোন পদক্ষেপ শুরু

সহজে লাদাখ সংঘাতের পারদ নিম্নমুখী হবে না! কারণ দেশের সংসদীয় প্যানেলকে আগেই সেনা জানিয়ে রেখেছে শীতকাল পর্যন্ত লাদাখ সংঘাত চলবে ধরে রেখেই তারা এগোচ্ছে। একদিকে যেমন লাদাখের একাধিক জায়গা থেকে চিনের সেনা সরছে না, অন্যদিকে, মাটি কামড়ে থেকে ভারতও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে।

সেনা যা জানিয়েছে চিনকে

সেনা যা জানিয়েছে চিনকে

মে মাসের শুরু থেকে এই প্যাংগং লেক ও গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে ভারতের সংঘাতের পরিস্থতি তৈরি হয়। দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের সেনার সংখ্যা বৃদ্ধি করে। যার জেরে এই এলাকায় যাযাবরদের গতিবিধি একেবারে বন্ধ হয়ে যায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা সাতটা গ্রাম বাফার জোনে পরিণত হয়। লাদাখ অঞ্চলে ভারত ও চিনের মধ্যে সীমান্ত চিহ্নিত করা কোনও রেখা নেই, যে কারণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর থাকা মানুষগুলো বিপন্ন হচ্ছে, যাদের জীবিকার একমাত্র উৎস ওই চারণভূমি, তা চিনের সেনা দখলের চেষ্টা করছে।

 দীর্ঘস্থায়ী হবে লড়াই!

দীর্ঘস্থায়ী হবে লড়াই!

চিনের সঙ্গে যতই আলোচনা চলুক, বিরোধ এখনও চলবে বলে মনে করছে কেউ কেউ৷ কারণ, সীমান্তে নদীর জলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে৷ তাপমাত্রা যত বদলাবে ততই ধীরে ধীরে বরফে পরিণত হবে নদীগর্ভ৷ কয়েকমাসের মধ্যে গোটা এলাকা তুষারে ঢেকে যাবে৷ বিচ্ছিন্ন হয়ে পড়বে লাদাখ৷ এরই মাঝে গালওয়ান থেকে ১৭৬ কিলোমিটার উত্তরে জিনজিয়াং প্রদেশে চিন তাদের এক পুরোনো হেলিবেসকে নতুন করে তৈরি করছে বলে দেখা যায় স্যাটেলাইট চিত্রে।

 ভারত আগেভাগেই কোন পদক্ষেপ নিচ্ছে?

ভারত আগেভাগেই কোন পদক্ষেপ নিচ্ছে?

এদিকে, আগে থেকেই ভারত শীতকালে লাদাখ সংঘাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের আশপাশের এলাকায় সেনা পোস্টের সংখ্যা বাড়িয়ে দিতে শুরু করেছে ভারতীয় সেনা। প্রতিপক্ষ চিনের তরফের আস্ফালনের প্রস্তুতি লক্ষ্য করেই ভারত এই পদক্ষেপ নিয়েছে।

টার্গেটে চিন

টার্গেটে চিন

ভারতীয় সেনার নতুন পোস্টগুলি থেকে যাতে চিনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়, তার দিকে তাকিয়েই
এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে শীতকালে লাদাখে মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় চিন নিজের সেনা মোতায়েন পরিবর্তন করতে পারে। তার জন্যই আগাম পদক্ষেপে ভারত।

চিনের গতিবিধি

চিনের গতিবিধি

চিনকে দেখে মনে হচ্ছে যে তারা সহজে জমি ছাড়বে না। লাদাখের গ্রাউন্ড রিপোর্ট বলছে, ভারতীয় সেনা সূত্রের দাবি , চিন নিজের মতো করে শীতকালের কথা ভেবে সেনা সাজাতে শুরু করে দিয়েছে লাদাখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+