লাদাখ আবহে চিনের সঙ্গে ভারতের আলোচনার বিষয় 'গোপনীয়' ! জয়শঙ্কর দিলেন কোন ইঙ্গিত
লাদাখ সংঘাত মেটাতে কূটনৈতিক পর্যায়ের বৈঠকে ভারত ও চিন আলোচনা পর্ব চালিয়ে যাচ্ছে। একথা বৃহস্পতিবারই জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, শুধু যে লাদাখের চুশুলে সেনা পর্যায়ে পর পর বৈঠক হচ্ছে সংঘাত মেটাতে এমন নয়। সংঘাত মেটানোর আশা রয়েছে কূটনৈতিক স্তরের পর্যায় থেকেও। এই আলোচনা পর্ব প্রসঙ্গে মুখ খোলেন জয়শঙ্কর।

কী জানিয়েছেন বিদেশমন্ত্রী?
'আলোচনা চলছে। আর তা এগিয়ে যাচ্ছে'। এক সেমিনারে এই বার্তা দিয়ে কার্যত ভারত ও চিনের মধ্যে আলোচনা পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মস্কোতে যেখানে তিনি ও চিনের বিদেশমন্ত্রী আলোচনা শেষ করে এসেছিলেন, সেই জায়গা থেকেই নতুন করে আলোচনা চলছে কি না তা নিয়ে মুখ খুলতে চাননি বিদেশমন্ত্রী।

গোপনীয় আলোচনা
এদিন বিদেশমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় ভারত, চিনের মধ্যে নতুন করে আলোচনা প্রসঙ্গে। যার জবাবে বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন, এখনই এবিষয়ে তিনি কিছু বলতে চাননা। আগে থেকেই এই আলোচনার গতি নিয়ে মন্তব্য করা উচিত নয়। তবে আলোচনা 'গোপনীয়' বলে তিনি উল্লেখ করেছেন। তাই সেবিষয়ে তিনি মুখ খুলতে চাননি। তিনি জানান, আগে থেকে কিছু ভবিষ্যৎবাণী করে দেওয়াটা ক্ষেত্রে ঠিক নয়।

এর আগে জয়শঙ্করের বার্তা
এর আগে,বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লাদাখ সংঘাত নিয়ে অনেকেই নিজের মতে করে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন। তবে , ময়দানে ক্রমাগত যুদ্ধের আমেজ শান্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ভারত।জয়শঙ্কর জানান, কূটনীতি থেকে সেনা পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, যাতে চিনের সঙ্গে লাদাখ সংঘাতের পরিস্থিতি ঠান্ডা করা যায়। শুধু তাই নয়, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারত যাবতীয় আলোচনার রাস্তা চিনের সঙ্গে খোলা রাখছে বলে জানান বিদেশমন্ত্রী।

লাদাখের পর অরুণাচল নিয়ে সাফ বার্তা
এদিনের বৈঠকে লাদাখ প্রসঙ্গ ছাড়াও অরুণাচল প্রদেশ নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী। তিনি জানান, অরুণাচল প্রদেশ ভারতের যে অবিচ্ছেদ্য় অংশ , তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে ভারত নিজের অবস্থান স্পষ্টও করেছে। ফলে এই বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা নিয়ে চিনের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications