লাদাখের প্যানগংয়ে চিনকে জবাবি স্ট্র্যাটেজির নেপথ্যে কি অজিত ডোভাল! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
লাদাখের প্যানগংয়ে চিনকে জবাবি স্ট্র্যাটেজির নেপথ্যে কি অজিত ডোভাল! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
চোখ রাঙানির বদলা পাল্টা চোখ রাঙানি। আগ্রাসনের বদলা পাল্টা আগ্রাসন । লাদাখে কার্যত চিনকে এই মর্মেই জবাব দিয়েছে ভারত। আর কোন স্ট্র্যাটেজিতে এই লড়াই মাত হয়েছে , তা অনেকেরই জানা। মূলত লাদাখের উঁচু জায়গা দখলে রেখে চিনকে পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করে ভারত। আর এই স্ট্র্যাটেজির নেপথ্যে ছিল এক গোপন বৈঠক।

গোপন বৈঠক ও ভারত
'ইন্ডিয়া টুডে'র এক খবরের জেরে জানা গিয়েছে, লাদাখ নিয়ে গত অগাস্টে দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয় যে রেচেন লা, রেজাং লা, হেলমেট টপের মতো উঁচু এলাকা ভারত দকলে রাখলে চিনকে পাল্টা চোখ রাঙানো যাবে।

কে কে ছিলেন বৈঠকে?
জানা গিয়েছে সিডিএস বিপিন রাওয়াত, সেনা প্রধান জেনারেল মুকুন্দ নরভানে, জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল সেখানে ছিলেন। মূলত, অজিত ডোভালের নেতৃত্বাধীন বৈঠকেই বিভিন্ন স্ট্র্যাটেজি স্থির হয়। এদিকে, বৈঠকের আগে থেকেই যদিও ভারতীয় সেনা আগ্রাসী মনোভাব নিয়ে লাদাখে অবস্থান করছিল।

দিল্লির নজরদারি ও স্পেশ্য়াল ফ্রন্টিয়ার
এদিকে, জানা গিয়েছে, ততদিনে দিল্লি থেকে এনএসএর নজরদারি শুরু হয়ে গিয়েছে লাদাখের দিকে। বৈঠকের পরই স্পেশ্যাাল ফ্রন্টিয়ারকে ব্যবহার করে চিনকে পাল্টা চোখ রাঙায় ভারত। অগাস্টের শেষেই লাদাখে প্যানগং সলগ্ন একাধিক স্ট্র্যাটেজিক উচ্চতায় দখল নেয় ভারতীয় সেনা।

চিন নিয়ে ভারতের সেনা প্রধান
গতকালই এক সভায় ভারতের সেনা প্রধান মুকুন্দ নরভানে জানিয়েছেন যে চিন যে চেনা প্যাঁয়তারা করে বিস্তারবাদের নেশায় বুঁদ থাকে, তা ভারতের সঙ্গে ককতে পারবে না। তিনি পাশাপাশি এও জানান যে, লাদাখ সহ ববিন্ন ইস্যুতে স্ট্র্যাটেজিত ক্ষেত্র বহুবিধ সাহায্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পাওয়া যায়। ডোভালের প্রশংসা করে তিনি বলেন,' ওঁর স্ট্র্যাটেজিক বিষয়ে গভীর জ্ঞান বহু ভাবে সাহায্য করেছে।'












Click it and Unblock the Notifications