কমছে না লাদাখ উত্তেজনা! এলএসিতে এখনও ঘাঁটি গেড়ে লাল-ফৌজ, স্থিতাবস্থা যাচাই ভারতীয় সেনার

কিছুতেই শেষ হচ্ছে থামছে না লাদাখের সীমান্ত উত্তেজনা। এদিকে সদ্য শেষ হওয়া দু’দেশের সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেই অনুযায়ী ভারত চিন ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু করলেও বর্তমানে চিনের গতিবিধিতে অনেক সম্ভাবনা উঁকি দিচ্ছে। সূত্রের খবর, বৈঠকে ভারত স্পষ্ট করে দিয়েছে গালওয়ান-সহ প্যাংগং লেক, দেসপাং, হট স্প্রিং এলাকায় অনুপ্রবেশ করে বসে রয়েছে চিন। ভারত চাইছে ওই এলাকা থেকে সরে যাক লাল-ফৌজ।

এলএসিতে থেকে সরছে না চিন, কড়া নজরদারি ভারতীয় সেনার

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একাধিক জায়গায় চিনা আগ্রাসন কমলেও এখনও পেট্রোলিং পয়েন্ট ১৫, ফিঙ্গার ৪ এলাকাতেও বেশ কিছু পিপলস লিবারেশন আর্মির ছাউনি ও সমরাস্ত্র পড়ে রয়েছে। আর এটাই ভাবাচ্ছে ভারতকে। এদিকে এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই লাদাখ সফরে গেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখের বর্তমান অবস্থা নিয়ে ভারতীয় সেনা আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

এদিকে মঙ্গলবার টানা ১৪ ঘণ্টার সামরিক বৈঠকের পরও দেখা যাচ্ছে পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সেনা সরানো নিয়ে উদাসীন চিন। পূর্ব লাদাখ সীমান্তের বিস্তীর্ণ এলাকা থেকে চিনা সেনা সরে গেলেও এখনও পর্যন্ত সীমান্ত উত্তাপ পুরোপুরি প্রশমিত হয়নি বলেই দেখা যাচ্ছে। যদিও গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে ভারতীয় সেনাও। জুন মাসের মূল সংঘর্ষ স্থল পিপি ১৪ ও পিপি১৫ এলাকা থেকে চিন সেনার সরে যাওয়ার কথা থাকলেও বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রায় দু-কিমি পর্যন্ত তারা ঢুকে বসে রয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+