২০১৯ এর কুম্ভমেলা এবার বিশ্বরেকর্ডের পাতায়! কেন গিনেশে নাম উঠল প্রয়াগরাজের মেলার
২০১৯ সালের প্রয়াগরাজের কুম্ভমেলা এবার বিশ্বরেকর্ডের পাতায়।
২০১৯ সালের প্রয়াগরাজের কুম্ভমেলা এবার বিশ্বরেকর্ডের পাতায়। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্য়ক ভিড় নিয়ন্ত্রণ, সবচেয়ে বেশি পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ ইত্যাদি বিষয়ের নিরিখে বিশ্বরেকর্ডের পাতায় উঠে আসল উত্তর প্রদেশের প্রয়াগরাজের ২০১৯ সালের কুম্ভমেলা। বেশ কয়েকটি ক্ষেত্রে এই বছরের মেলা নজর কেড়েছে বিশ্বের।

গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের টিম কুম্ভমেলায়!
জানা গিয়েছে, গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটি টিম এসে ইতিমধ্যেই ঘুরে গিয়েছে এই বছরের কুম্ভমেলা। তাঁরা দেখে গিয়েছেন কিভাবে ৫০৩ টি বাস গোটা কুম্ভমেলা চত্বরে ঘোরাফেরা করেছে ভিড় নিয়ন্ত্রণে। মার্চ ১ থেকে টানা ৪ দিন কিভাবে একটা বড় টিম ছবি আঁকার কাজে যোগ দিয়েছিল। আর সেই সমস্ত নিদর্শনের জন্যই কুম্ভমেলা এই অনন্য সম্মান পেয়েছে।

পরিচ্ছন্নতা
রোজ ১০ হাজার সাফাই কর্মী কুম্ভমেলা চত্বর পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ন্যাস্ত ছিল। নিজের নিজের কর্তব্যে কর্মীরা কতটা মনোনিবেশ করেছেন তাও নজরে আসে গিনেশ বুক অউ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের।

কুম্ভমেলার শেষ দিন
৪ মার্চ, শিবরাত্রির দিন সমাপ্ত হতে চলেছে কুম্ভমেলা। আর এইদিনও পূণ্যস্নান ঘিরে রীতিমত ভিড় জমতে দেখা যাচ্ছে কুম্ভমেলার বিভিন্ন জায়গায়। ২০১৯ সালের কুম্ভমেলায় বিশ্বের বিভিন্ন অংশ থেকে প্রায় ২২ কোটি তীর্থযাত্রী ভিড় করে এসেছেন এই জায়গায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications